ওয়েবডেস্ক- মৃত্যু হল সেই গোলাপি হাতির (Pink Elephant) । সম্প্রতি রাজস্থানের জয়পুরের (Jaipur) পিঙ্ক সিটিতে (Pink City) একটি হাতির গায়ে পিঙ্ক রং করে ফটোশ্যুট করার অভিযোগ উঠেছিল এক বিদেশিনী ইনফুলেন্সারের (Foreign Influencer) বিরুদ্ধে। হাতিটির সারা শরীরে গোলাপি রং করে, ওই বিদেশিনী ইনফ্লুয়েন্সার নিজের শরীরও পিঙ্ক করে মুড়ে নেন। এর পর হাতিটির উপর বসে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশ্যুট করে। যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ইনফ্লুয়েন্সারের কাণ্ডকারখানায় গর্জে উঠেছিল পশুপ্রেমীরা।
শেষেমেশে বনদফর জানিয়েছিল ঘটনার তদন্ত হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই কর্মকাণ্ডে ওই ইনফ্লুয়েন্সারকে ধিক্কার জানায় পশুপ্রেমী থেকে নেটিজেনরা। এর পরে বিদেশিনী ইনফ্লুয়েন্সারের সাফাই হাতির গায়ে যে পিঙ্ক করা হয়েছিল, সেটি অর্গানিক রং ছিল। মৃত্যু হয়েছে সেই হাতিটির।
ভ্রমণকারী শিল্প ফটোগ্রাফার জুলিয়া বুরুলেভার দ্বারা মূলত ২০২৫ সালের ডিসেম্বর ছবি ও ভিডিওগুলি শেয়ার করা হয়েছিল। যা সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মিশ্র প্রতিক্রিয়ার জন্ম হয়। যদিও কিছু ব্যবহারকারীর এই ঘটনার মধ্যে সৃজনশীলতার প্রশংসা করেছিলেন, আবার অপর দিকে বিরূপ মন্তব্য তৈরি হয়। যেখানে হাতির সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তোলা হয়। ঘটনাটির তদন্তে জানা গেছে ভিডিওতে দেখা হাতিটি চঞ্চল নামের একটি মেয়ে হাতি।
আরও পড়ুন- Gmail-এ বড় পরিবর্তন, ঘোষণা সুন্দর পিচাইয়ের
হাতিটি ছিল হাতি গাঁওয়ের। হাতি গাঁও কমিটির সভাপতি বাল্লু খান জানিয়েছেন যে, হাতিটিকে আবির দিয়ে দিয়ে হয়েছিল, হোলির উৎসবে সাধারণত এই গুঁড়ো ব্যবহার করা হয়। সেই রং তিরিশ মিনিটের মধ্যেই ধুয়ে ফেলা হয়েছিল। বাল্লু খান জানান , হাতিটির বয়স ছিল ৭০ বছর, গতমাসে মৃত্যু হয়েছে। তবে হাতিটির মৃত্যুর সঙ্গে ওই ফটোশ্যুটের কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। কর্মকর্তা ও স্থানীয় তত্ত্বাবধায়করা স্পষ্ট করেছেন যে, চঞ্চল নামের হাতিটির বয়স ছিল ৭০ বছর, যা একটি হাতির জন্য বেশ বেশি বয়স, তাই প্রাথমিক ধারণা স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।







