HomeScrollনির্বাচনে জিতলে দেবেন ৮ গ্রাম সোনা, ২৫০০ টাকা! বিরাট প্রতিশ্রুতি বিজয়ের
Tamilnadu Election 2026

নির্বাচনে জিতলে দেবেন ৮ গ্রাম সোনা, ২৫০০ টাকা! বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

শিশুদেরকে সোনার আংটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি!

ওয়েব ডেস্ক : তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচন (Tamilnadu Election)। তার আগে একাধিক প্রতিশ্রুতি নিয়ে হাজির হলে থলপতি বিজয় (Vijay)। আন্তর্জাতিক নারী দিবসের দিন তিনি ঘোষণা করেন, তাঁর দল টিভিকে যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে নবদম্পত্তিকে ৮ গ্রাম সোনা দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী মহিলাকে দেওয়া হবে মাসিক ২৫০০ টাকা করে। রাজ্যে যে শিশু জন্ম নেবে সবাইকে সোনার আংটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর পাশাপাশি একাধিক উপহারের কথাও বলেছেন তিনি।

বাংলার মতো তামিলনাড়ুতেও (Tamilnadu) ভোটের দামামা বেজে গিয়েছে। আর এই নির্বাচনে জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন থলপতি বিজয়। শনিবার মামল্লাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজয়। সেখান থেকে তিনি জানান, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। সঙ্গে একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া ‘অন্নপূর্ণি সুপার ৬’ নামে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে বিনামূল্যে ৬টি গ্যাস দেবেন বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : তীব্র দহন, কাঠফাটা রোদ, মার্চের প্রথম সপ্তাহেই ৫০ বছরের রেকর্ড ব্রেক দিল্লিতে

‘আন্নান সি’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিবাহের সময় ৮ গ্রাম সোনা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে দেওয়া হবে সিল্কের শাড়িও। বয়স্কদের জন্য সরকারি বিভাগ তৈরি করা হবে বলেও জানিয়েছেন বিজয়। পুড়ুয়াদের জন্য ভালো শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরিবাররা যাতে নিজেদের সন্তানদের স্কুলমুখী করতে পারেন তার জন্য অভিভাবকদের ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া বাসে বিনামূল্যে যাতে মহিলারা ভমণ করতে পারেন, সে কথাও বলা হয়েছে।

পাশাপাশি, ফার্স্ট-ট্র্যাক আদালত গঠন করার কথাও জানানো হয়েছে। এই আদালত কাজ করবে মহিলাদের উপর অপরাধের দ্রুত বিচারের জন্য। ছোট ব্যবসায়ীদের জন্য ৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যে জন্ম নেওয়া সকল শিশুকে সোনার আংটি দেওয়ার কথাও বলা হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News