Thursday, March 12, 2026
Homeপাহাড়ের রানি দার্জিলিংয়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কবে খুলবে?

পাহাড়ের রানি দার্জিলিংয়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কবে খুলবে?

ওয়েব ডেস্ক: ভ্রমণপিপাসুদের (Travel Lovers) আবার শীত (Winter) ,গ্রীষ্ম (Summer), বর্ষা (Monsoon Season) আছে নাকি! ক্যালেন্ডারের পাতায় (Calendar) দুই-তিন দিন বাড়তি ছুটি দেখলেই ব্যাগ পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন প্রকৃতির ডাকে সাড়া দিতে। তালিকায় থাকে পাহাড়ের রানি দার্জিলিংয়ের (Darjeeling) নামও। তবে এবার কিছুটা মন খারাপ হতে চলেছে ভ্রমণপ্রেমীদের (Travel Lovers)। কারণ আপাতত দার্জিলিংয়ে (Darjeeling) বন্ধ অ্যাডফেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism)। অবিরাম বৃষ্টি (Heavy Rain) ও তিস্তার (Teesta River) জল বৃদ্ধির জেরে বন্ধ করা হল অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism)। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই প্রবল বর্ষার মরসুমে (Monsoon Season) পাহাড়ে সব রকমের অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএর পর্যটন বিভাগ।

বর্ষাকালে অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) উপভোগ করতে গিয়ে বড়সড় বিপদে পড়তে পারেন পর্যটকরা (Tourists)। তাই গত ১৬ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে রাফটিং (Rafting), প্যারাগ্লাইডিং (Paragliding), হাইকিং(Hiking)। বর্ষায় তিস্তার প্রবল জলোচ্ছ্বাস ও বাড়তে থাকা স্রোতে নদীতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে (Adventure Tourism) নামলে ভয়ানক বিপদের আশঙ্কা থাকে। তাই এমন সিদ্ধান্ত নিল জিটিএ।

আরও পড়ুন: সাবওয়েতে জল জমে চিন্তা বাড়ছে, বড় সিদ্ধান্ত রেলের

কিন্তু জিটিএর এই সিদ্ধান্তে রুটিরুজিতে টান পড়তে চলেছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সঙ্গে যুক্ত মানুষদের। শূন্য আয়ে কয়েকমাস ভুগতে হবে তাঁদের। পাশাপাশি, কালিম্পংয়ের মেল্লি থেকে ২৭ মাইল পর্যন্ত রাফটিংয়ের সঙ্গে যুক্ত বহু মানুষ। তাঁদেরও রোজগার বন্ধ হল বর্ষার এই মরসুমে। তবে পর্যটকদের সুরক্ষার খাতিরে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধকেই বেশি গুরুত্ব দিয়েছে জিটিএ।

অন্যদিকে, বন্ধ থাকছে মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত ট্রেকিং রুট। কারণ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকবে। রুটটি সিঙ্গালিলা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাওয়ায় বন্ধ থাকবে ট্রেকিং রুটও। জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাহাড়ি নদীতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল হলে বর্ষার শেষে আবারও পর্যটকদের জন্য খুলে যাবে অ্যাডভেঞ্চার ট্যুরিজম।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast