Thursday, March 12, 2026
Homeঅপারেশন সিঁদুর শেষ হয়নি, মোদির পর একই কথা শাহের মুখে

অপারেশন সিঁদুর শেষ হয়নি, মোদির পর একই কথা শাহের মুখে

কলকাতা: বিজেপির (Bjp) হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) সুর চড়ালেন অমিত শাহ (Amit Shah)। সংখ্যালঘু তোষামোদ, দুর্নীতি, নারী নির্যাতন ও বাংলার মানুষের প্রতি বঞ্চনা, ‘অপারেশন সিঁদুর’ থেকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা, তৃণমূলকে সংখ্যালঘু তোষামোদের রাজনীতির অভিযোগে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

এদিন বক্তৃতার শুরুতেই নেতাজী ইন্ডোর থেকে মা-বোনেদের উদ্দেশে শাহ বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সিঁদুরের দাম বুঝিয়ে দিন। কিছু দিন আগে পহেলগাঁওয়ে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীরা আমাদের নির্দোষ নাগরিকদের ধর্ম জিজ্ঞেস করে করে পরিবারের সামনে হত্যা করেছে। আপনারা বলুন, পাকিস্তানের পাঠানো ওই সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া উচিত কি না? মোদিজি অপারেশন সিঁদুর করে ঠিক করেছেন কি করেননি? আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি। এখন অপারেশন সিঁদুর করে (পাকিস্তানের) ১০০ কিলোমিটার ভিতরে গিয়ে ওদের (জঙ্গিদের) হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছি। কয়েকশো সন্ত্রাসবাদীকে মেরে ফেলা হয়েছে।”

আরও পড়ুন: শ্বশুরবাড়ি নেই, কোথায় জামাইষষ্ঠী সারছেন দিলীপ ঘোষ?

এর পরেই শাহ বলেন,”এতে দিদির পেটে যন্ত্রণা হচ্ছে। বাংলার লোকেরা যখন সেখানে মারা গেলেন, তখন দিদি এই যন্ত্রণার কথা বললে ঠিক ছিল। তখন কিছু বলেননি। এখন মোদীজি যখন অপারেশন সিঁদুরের পরে এখানে এলেন, তখন একটি বাজে রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করা হল। আপনি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি। আপনি দেশের কোটি কোটি মা-বোনের ভাবাবেগ নিয়ে খেলা করেছেন।”

শাহ তাঁর ভাষণে আরও বলেন,”আমি বাংলার মাতৃশক্তির কাছে অনুরোধ করছি, আগামী নির্বাচনে অপারেশন সিঁদুরের উপর প্রশ্ন তোলা মমতাজিকে সিঁদুরের দাম বুঝিয়ে দিন। মা-বোনেরা বুঝিয়ে দিন, সিঁদুরের অপমান করার অর্থ কী!”

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast