Wednesday, April 1, 2026
Homeআট জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় রয়েছে?

আট জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় রয়েছে?

কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটের পূর্বাভাস রয়েছে (Kolkata Rain Forecast)। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টাও হতে পারে। এখনই বর্ষা ঢোকার সম্ভবনা দেখছে না হাওয়া অফিস (Weather News)।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে প্রচন্ড গরমের কারণে অস্বস্তি বজায় থাকবে। পাশাপাশি, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: লজের ভিতর থেকে উদ্ধার এক ব্যাক্তির পচাগলা দেহ, চাঞ্চল্য দুর্গাপুরে

উত্তরের হাওয়া কেমন?

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে। বৃহস্পতিবারকালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝড়ের আশঙ্কা। ওই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বৃহস্পতিবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অস্বস্তিকর গরম নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা?

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও সম্ভবনা নেই। পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন। আবহাওয়াবিদদের একাংশ বলছেন, ১০ জুনের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot