ওয়েব ডেস্ক : শীতের (Winter) আমেজ উধাও দক্ষিণবঙ্গে (South Bengal)। ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি হলেও, বেলার দিকে বাড়ছে গরম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাপতত ঠান্ডার জোরালো প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে এবার বৃদ্ধি পেতে চলেছে পারদ (Tempreture)।
গত ডিসেম্বরে শীতের দাপট বেশ অনুভব করা গিয়েছিল। কিন্তু জানুয়ারির শেষের দিকে পরিবর্তন হতে শুরু করে আবহাওয়ার। বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে কার্যত বিদায় নিচ্ছে শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারির শুরুতে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জেলাগুলিতেও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
আরও খবর : প্রশিক্ষণ ছাড়াই মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ? জ্ঞানেশ কুমারকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর
দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে উধাও হলেও উত্তরবঙ্গে (North Bengal ) বজায় রয়েছে ঠান্ডা। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় সর্বনিম্ন তপমাত্রা থাকতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সমতলের দিকে তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা বজায় থাকতে পারে। সব মিলিয়ে মোটের উপর দক্ষিণবঙ্গে বিদায় নিচ্ছে শীত। তবে সেই দাপট বজায় থাকবে উত্তরবঙ্গে। তবে দুই বঙ্গে আজাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর :






