Thursday, February 5, 2026
HomeScrollডাক্তার নেই, চিকিৎসা থেকে রেজিস্টার সামলাচ্ছেন গ্রুপ ডি কর্মী
Bhangar  Primary Health Center

ডাক্তার নেই, চিকিৎসা থেকে রেজিস্টার সামলাচ্ছেন গ্রুপ ডি কর্মী

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা বেহাল চিত্র

ওয়েবডেস্ক- ডাক্তার নেই, চিকিৎসা থেকে রেজিস্টার সামলাচ্ছেন গ্রুপ ডি কর্মী ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা বেহাল চিত্র   ভাঙড়: ডাক্তার (Doctor) নেই, তবু চলছে চিকিৎসা (Treatment)! ভাঙড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (Bhangar  Primary Health Center)  ঘিরে চাঞ্চল্য। গ্রুপ ডি কর্মীর (Group D Staff) হাতেই ওষুধ,  চিকিৎসা থেকে রেজিস্টার। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, বিজয়গঞ্জ বাজার (Bijya Bazar) সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেই চোখে পড়ছে বেহাল ছবি।

ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ভাঙড় প্রথমিক স্বাস্থ্য কেন্দ্র। অস্বাস্থ্যকর পরিবেশ,  এদিন ওদিক নোংরা আবর্জনা। ডাক্তার ফার্মাসিস্ট না থাকলেও রোগীরা আসছেন ওষুধ পাচ্ছেন। ওষুধ দিচ্ছেন একজন গ্রুপ ডি স্টাফ। ওষুধ দেওয়া,  চিকিৎসা করা, নার্সিং, রেজিস্ট্রার মেনটেন সবই করতে হয় গ্রুপডি এর কর্মীকে।

আরও পড়ুন-  ডিএ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

অ্যালোপ্যাথি ডাক্তার নেই তাই বাধ্য হয়ে হোমিওপ্যাথির ডাক্তার দেখানো অনেকেই। তাই বলে অ্যালোপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি দিয়ে?? রোগীদের দাবি এখানে এসেছিলাম চিকিৎসা করাতে ডাক্তার নেই তাই বাধ্য হয়ে হোমিওপ্যাথির ডাক্তার দেখাচ্ছি। ফলও পেয়েছেন অনেক জন। তাঁর কথায় হোমিওপ্যাথির ভালো চিকিৎসা পাচ্ছি সুস্থও আছি।

Read More

Latest News