Thursday, March 12, 2026
HomeScrollআমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি- নির্যাতিতার বাবা

আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি- নির্যাতিতার বাবা

কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়। শনিবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) বিচারক অনির্বাণ বসুর এজলাসে দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয়।

আমৃত্যু কারাবাসের পাশাপাশি, ৫০,০০০ টাকার আর্থিক জরিমানা হয় সঞ্জয়ের। না দিলে আরও ৫ মাসের কারাদণ্ড। রাজ্যের তরফ থেকেও ১৭ লক্ষ টাকা আর্থিক জরিমানার কথা ঘোষণা করেছে শিয়ালদহ দায়রা আদালত। এজলাসে আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা-মা।

আরও পড়ুন: সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড দাবি করছেন প্রাক্তন ফাঁসুড়ে নাটা মল্লিকের ছেলে

কী বলছেন নির্যাতিতার বাবা? আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে তিনি বলেন, ‘আমাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই আমরা চাই মেয়ের খুনির উপযুক্ত শাস্তি।’ তাঁর কথার পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘আইনের যে প্রভিশন আছে এটা আমার রায় প্রতিফলিত করতে হবে। এরপরে আপনি ওই টাকা নিয়ে অন্য কিছু করতে পারেন বা নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়।’

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast