Tuesday, March 10, 2026
HomeScrollপশ্চিমবঙ্গ পুলিশে যোগ রিচার, বিধাননগরে পোস্টিং বিশ্বকাপজয়ী ক্রিকেট
Richa Ghosh

পশ্চিমবঙ্গ পুলিশে যোগ রিচার, বিধাননগরে পোস্টিং বিশ্বকাপজয়ী ক্রিকেট

বৃহস্পতিবার কলকাতায় পোস্টিং পেয়েছেন তিনি

শিলিগুড়ি: ক্রিকেট (Cricket) মাঠে বিশ্বকাপ (World Cup) জয়ের পর এবার নতুন দায়িত্বে ভারতের গর্ব রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতের মহিলা বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা উইকেট কিপার–ব্যাটার রিচা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশে (Richa Ghosh Joins West Bengal Police)। তাঁর পদ ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) এবং দায়িত্ব, শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার। বৃহস্পতিবার কলকাতায় পোস্টিং পেয়েছেন তিনি।

বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরে পরিবার-সহ ডিজির দপ্তরে হাজির হন তিনি। রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার মুহূর্ত প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

আরও পড়ুন: শুক্রবার কোন পদ্ধতিতে হবে ফিফার ড্র?

পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদে রাজ্য পুলিশে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।”

মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পরই রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই মুহূর্তে ভারতীয় দলে কোনও সিরিজ নেই। সামনে রয়েছে মহিলাদের আইপিএল (WPL)। রিচাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আড়াই কোটি টাকায় রিটেইন করেছে। জানুয়ারিতে আবার মাঠে নামবেন তিনি। রাজ্য পুলিশের নতুন দায়িত্ব, আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগ— সব মিলিয়ে রিচার শুরু জীবনের নয়া অধ্যায়।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast