Monday, April 6, 2026
HomeScroll'বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, নয়তো..', চূড়ান্ত বার্তা ICC-র
ICC

‘বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, নয়তো..’, চূড়ান্ত বার্তা ICC-র

বাংলাদেশ বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেয়, এই দাবি মানা হবে না

ওয়েব ডেস্ক: ভারতে টি২০ বিশ্বকাপ (T20 world Cup 2026) খেলতে যাব না, আমাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় রাখা হোক। সম্প্রতি এমনটাই জানানো হয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (BCB) তরফে। তবে এই দাবি আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই (BCCI)-এর তরফে খারিজ করা হয়েছিল। এবার একই পথে হাঁটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)! সূত্রের খবর, হুশিঁয়ারি দিয়ে জানানো হল, ভারতে খেলতে না আসলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের (Bangladesh)।

সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি (BCB) বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে চায় না। বদলে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হোক, এমনটা দাবি জানানো হয়েছিল। এ নিয়ে আইসিসি-কে (ICC) একটি চিঠিও লেখা হয়েছিল। সূত্রের খবর, কিন্তু এর পরেই আইসিসি ও বিসিবি-র মধ্যে একটি ভারচুয়াল বৈঠক হয়েছিল। সেখানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা বাংলাদেশ বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেয়, এই দাবি মানা হবে না।

আরও খবর : কবে শুরু হচ্ছে ISL? খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? দেখুন বড় খবর

সূত্রের খবর, টি২০ বিশ্বকাপ খেলতে হলে আসতে হবে ভারতে। নাহলে পয়েন্ট কাটা যাবে তাদের। তবে এ নিয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফেও এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। অন্যদিকে বাংলাদেশ ভারতে না খেলতে আসলে সেক্ষেত্রে তাদের বিপক্ষকে ওয়াকওভার দেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের বদলে অন্য দলও বিশ্বকাপে সুযোগ দিতে পারে আইসিসি।

প্রসঙ্গত, গ্রুপ সি-তে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। আগামী ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি তাদের ম্যাচ হওয়ার কথা ছিল। তা হওয়ার কথা ছিল কলকাতায়। তার পরেই গ্রুপের শেষ ম্যাচ খেলার কথা ছিল মুম্বইয়ে। তবে সূত্রের খবর, বাংলাদেশ ভারতে না খেলতে এলে তাদের পয়েন্ট কাটা যাবে বলেই জানানো হয়েছে আইসিসি-র তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto