Friday, July 10, 2026
HomeScrollহিমন্তের স্ত্রী’র নামে ৩ পাসপোর্ট! কংগ্রেসের কটাক্ষের জবাবে কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?...
Himanta Biswa Sarma

হিমন্তের স্ত্রী’র নামে ৩ পাসপোর্ট! কংগ্রেসের কটাক্ষের জবাবে কী বললেন অসমের মুখ্যমন্ত্রী? দেখুন

শুধু পাসপোর্ট নয়, কমিশনের কাছে তথ্য গোপনের অভিযোগও রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার অর্ধাঙ্গীনির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) স্ত্রী’র একাধিক পাসপোর্ট বিতর্কে এবার মুখ খুললেন তিনি নিজেই। কংগ্রেসের (Congress) আনা অভিযোগের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন অসমের (Assam) বিদায়ী মুখ্যমন্ত্রী। হাত শিবিরের নেতার এই অভিযোগকে ‘ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি, কংগ্রেস নেতা পবন খেরার (Pawan Khera) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন হিমন্ত।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, কংগ্রেস যে নথি প্রকাশ করেছে, তাতে একাধিক অসঙ্গতি রয়েছে। নাম, ইউএই আইডি এবং জাতীয়তার মতো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে গরমিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, এটি একটি ‘খুবই দুর্বল ও কাঁচা ডিজিটাল কারচুপির চেষ্টা।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘সত্য সামনে আসবেই। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের জবাবদিহি করতে হবে। আমি নিশ্চিত, পাওয়ান খেরার মিথ্যার প্রচার খুব শিগগিরই শেষ হবে এবং শেষ পর্যন্ত তিনি জেলে যাবেন।’

আরও পড়ুন: “পিকচার আভি বাকি হ্যায়…,” কেজরিদের খোঁচা দিয়ে বিস্ফোরক রাঘব চাড্ডা

এর আগে সাংবাদিক বৈঠকে পবন খেরা (Pawan Khera) অভিযোগ করেন, সরমার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মা (Riniki Bhuyan Sharma) নাকি তিনটি দেশের পাসপোর্টের অধিকারী। কংগ্রেস নেতার দাবি, সংযুক্ত আরব আমিরশাহি, অ্যান্টিগুয়া ও বার্বুডা এবং মিশরের পাসপোর্ট রয়েছে হিমন্তের অর্ধাঙ্গীনির নামে। তিনি আরও অভিযোগ করেন যে, রিনিকি দেবীর নামে দুবাইয়ে একাধিক স্থাবর সম্পত্তি এবং আমেরিকায় একটি সংস্থা রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনের কাছে তথ্য গোপন করার অভিযোগ করে রিনিকি দেবীর মনোনয়ন বাতিল করার দাবি তোলে কংগ্রেস। সেই বিতর্কের জবাব দিতে এবার নিজেই মাঠে নামলেন হিমন্ত বিশ্ব শর্মা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888