HomeScrollপাকিস্তান-ICC দ্বন্দে বড় মন্তব্য BCCI-এর! কী বলল ভারতীয় বোর্ড?
ICC T20 World Cup 2026

পাকিস্তান-ICC দ্বন্দে বড় মন্তব্য BCCI-এর! কী বলল ভারতীয় বোর্ড?

বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে খেলতে নারাজ পাকিস্তান! কী সিদ্ধান্ত নেবে ICC?

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচে (IND vs PAK) খেলতে নারাজ পাকিস্তান (Pakistan)। রবিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। তারপর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বড় বার্তা দিয়েছে আইসিসিও (ICC)। পাকিস্তানের সিদ্ধান্তকে বিশ্ব ক্রিকেটের পরিপন্থী বলে দাবি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর এবার বিষয়টি নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ বিতর্কে কী অবস্থান নিচ্ছে বিসিসিআই (BCCI)? চলুন দেখে নেওয়া যাক।

পাকিস্তানের সিদ্ধান্ত ঘোষণার প্রায় ১৭ ঘন্টা পর এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আইসিসি বড় বিবৃতি দিয়েছে। তারা ক্রিকেটীয় মানসিকতার কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে সহমত।” তবে এই বিষয়ে আগাম প্রতিক্রিয়া না দিয়ে শুক্লা বলেন, “আইসিসির সঙ্গে কথা বলার আগে এই বিষয়ে বিসিসিআই কোনও মন্তব্য করবে না।”

আরও পড়ুন: পাকিস্তানকে শাস্তি দিতে বৈঠক ICC-র

এর আগে পাকিস্তান সরকার এক্স মাধ্যমে পোস্ট করে তাদের সিদ্ধান্ত জানায়। সেই পোস্টে পাক সরকারের তরফে লেখা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।’

এর পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়ে আইসিসি বলে, “জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভূমিকাকে আইসিসি সম্মান করে। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। পাকিস্তানের বাছাই করা ম‍্যাচ খেলার অবস্থান বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মূল ভিত্তির সঙ্গে মেলানো কঠিন।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News