Monday, July 13, 2026
HomeScrollইউএস ওপেনের ফাইনালে ইতিহাস সৃষ্টির হাতছানি আলকারাজের
US Open 2025

ইউএস ওপেনের ফাইনালে ইতিহাস সৃষ্টির হাতছানি আলকারাজের

ফাইনালে আবার তিনি মুখোমুখি হবেন ইয়ানিক সিনারের

স্পোর্টস ডেস্ক: নোভাক জোকোভিচকে (Novak Djokovic) স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনের (US Open 2025) ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। ফাইনালে আবার তিনি মুখোমুখি হবেন ইয়ানিক সিনারের (Jannik Sinner)। কোনও সন্দেহ নেই, আগামী বেশ কয়েক বছর এই দু’জনই টেনিস দুনিয়া কাঁপাবেন। এ বছর উইম্বলডনে সিনার এবং আলকারাজই ফাইনালে উঠেছিলেন, যেখানে শেষ হাসি হাসেন প্রথমজন। মার্কিন মুলুকের গ্র্যান্ড স্ল্যামে বদলা নেওয়ার বড় সুযোগ আলকারাজের।

শুধু বদলা নয়, ইতিহাস সৃষ্টির হাতছানি রয়েছে স্প্যানিশ টেনিস তারকার। ফাইনালে সিনারকে যদি স্ট্রেট সেটে হারাতে পারেন তাহলে এই টুর্নামেন্ট একটা সেটও না খুইয়ে চ্যাম্পিয়ন হবেন। ওপেন যুগে পাঁচজন খেলোয়াড়ের গ্র্যান্ড স্ল্যামে (Grand Slam) এই কীর্তি আছে, কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনে কারও নেই। আলকারাজ সেই রেকর্ড সৃষ্টি করতে পারেন, তবে তা করতে হলে নিজের সেরা দিতে হবে। কারণ বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না সিনার।

আরও পড়ুন: ভারতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে না পাকিস্তান!

খাতায় কলমে এবারের সূচি একটু জটিল ছিল আলকারাজের জন্য। বেশ কিছু কঠিন বাধা তাঁকে পেরোতে হত। সেই কাজ তিনি অপ্রত্যাশিত অনায়াসে করেছেন। প্রথম রাউন্ড থেকে সমস্ত ম্যাচ স্ট্রেট সেটে জিতেছেন। সেমিফাইনালে জোকোভিচের বিরুদ্ধে জেতেন ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ ফলাফলে। দ্বিতীয় সেটটায় নিজের সব দিয়েছিলেন ৩৮ বছর বয়সি সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু ২২ বছরের আলকারাজের তারুণ্যের মোকাবিলা করতে পারেননি।

অন্য সেমিফাইনালে ২৫ নম্বর বাছাইয়ের বিরুদ্ধে এক সেট খুইয়ে ম্যাচ জেতেন ইতালির সিনার। চোটের আশঙ্কা হয়েছিল তাঁর, তবে শেষ পর্যন্ত কাটিয়ে ওঠেন তা। ম্যাচ জেতেন ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ ফলাফলে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto