Saturday, May 30, 2026
HomeBig newsKKR-এর সামনে রানের পাহাড়! CSK-কে হারিয়ে প্রথম জয় পাবেন রাহানেরা?
KKR vs CSK

KKR-এর সামনে রানের পাহাড়! CSK-কে হারিয়ে প্রথম জয় পাবেন রাহানেরা?

নাইটদের কত রানের টার্গেট দিল চেন্নাই? দেখুন লেটেস্ট স্কোর আপডেট

ওয়েব ডেস্ক: চেপকে প্রথম জয়ের সন্ধানে নেমে টসে জিতলেও কেকেআর-এর (Kolkata Knight Riders) বোলিং লাইন আপের জীর্ণ দশাটা আবার একবার ভক্তদের হতাশ করল। সুনীল নারিন, অনুকূল রয়রা চেন্নাইয়ের ব্যাটারদের চাপে ফেললেও বৈভব আরোরা, ক্যামেরন গ্রিন, কার্তিক ত্যাগীরা তাঁদের ওভারে ঢেলে রান দিলেন। সেই সুবাদে রানের পাহাড়ে পৌঁছল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএল-এর (IPL 2026) এবারের মরশুমে কেকেআরকে প্রথম জয় পেতে করতে হবে ১৯৩ রান।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নেইট সেনাপতি অজিঙ্ক রাহানে। তৃতীয় ওভারে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াডকে আউট করেন অনুকূল রয়। তবে আয়ূষ মাত্রের সঙ্গে তৃতীয় উইকেটে খেলা ধরেন সঞ্জু স্যামসন। মাত্রে ৩৮ রানে আউট হন, সঞ্জু করেন ৪৮।

আরও পড়ুন: এক ওভারেই ভাগ্য বদল! IPL ডেবিউ করেই ‘জিরো’ থেকে ‘হিরো’ প্রফুল হিঞ্জে

শেষে দুরন্ত গতিতে রান করান ডেওয়াল্ড ব্রেভিস এবং সরফরাজ খান। সরফরাজ ২৮ রানে আউট হলেও ব্রেভিস করেন ৪১ রান। শেষদিকে সেভাবে ফিনিশ করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। শেষের দুই ওভারে ভালো কামব্যাক করেন নাইট বোলাররা। শিবম দুবে ১৩ এবং জেমি ওভারটন ৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চেন্নাই।

কেকেআর-এর বোলিংয়ের কথা বললে, শেষের দুই ওভার বাদ দিয়ে কার্তিক ত্যাগী ছাড়া দলের পেসাররা ফের একবার চুটিয়ে রান বিলোলেন। বৈভব আরোরা থেকে ক্যামেরন গ্রিন, চেপকের বাইশ গজে কেউই সেভাবে প্রভাব ফেলতে পারেননি। এদিন নাইটদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন কার্তিক ত্যাগী। এছাড়াও একটি করে উইকেট নেন বৈভব, অনুকূল ও নারিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO