Wednesday, July 15, 2026
HomeScrollএক ওভারেই ভাগ্য বদল! IPL ডেবিউ করেই ‘জিরো’ থেকে ‘হিরো’ প্রফুল হিঞ্জে
Praful Hinge

এক ওভারেই ভাগ্য বদল! IPL ডেবিউ করেই ‘জিরো’ থেকে ‘হিরো’ প্রফুল হিঞ্জে

সোমবারের আগে প্রফুলের ইনস্টাগ্রামে ফলোয়ার্স ছিল মাত্র ৩ হাজার, এখন তা ৩ লাখ!

ওয়েব ডেস্ক: এক ওভারেই বদলে গেল তরুণ পেসারের ভাগ্য। প্রফুল হিঞ্জে (Praful Hinge), গত রাতের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেটের আড্ডা- সব জায়গাতেই যে নামটা নিয়ে চর্চা চলছে, এক দিন আগে পর্যন্ত তাঁকে খুব কম লোকই চিনতেন। কিন্তু সোমবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) মঞ্চে ছ’টা বল করে নিজেকে চিনিয়ে দিলেন তিনি। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন বিদর্ভের এই পেসার।

সোমবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে অভিষেক ম্যাচেই আগুন ঝরালেন প্রফুল। সামনে ছিলেন তরুণ তারকা বৈভব সূর্যবংশী, যিনি কিনা জসপ্রীত বুমরা বা জশ হ্যাজেলউডদের বিরুদ্ধেও নির্ভীক ব্যাটিংয়ের জন্য পরিচিত। কিন্তু প্রফুলের প্রথম বলেই হার্ড লেংথ ডেলিভারিতে ক্যাচ আউট হয়ে ফিরতে হল বৈভবকে!

আরও পড়ুন: CSK-কে হারিয়ে প্রথম জয় পাবে KKR? মেগা-ম্যাচের আগে কীভাবে ছক কষছে নাইটরা?

সেখানেই শেষ নয়। একই ওভারের চতুর্থ বলে ফেরান ধ্রুব জুরেলকে। আর শেষ বলে প্যাভিলিয়নের পথ দেখান লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে। আইপিএল ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট- বিরল এই নজির গড়ে ফেললেন প্রফুল। পরে আউট করেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগকেও। এদিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে ‘প্রফুল ঝড়’। ম্যাচের আগে যেখানে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল মাত্র ৩ হাজার, ম্যাচের পর তা লাফিয়ে পৌঁছে যায় ১ লক্ষ ৮০ হাজারে। আর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩ লক্ষ ছুঁইছুঁই! মাত্র ১২ ঘণ্টায় প্রায় ১০০ গুণ বৃদ্ধি— এক কথায় অবিশ্বাস্য। সবচেয়ে চমকপ্রদ বিষয়, ম্যাচের আগেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রফুল। তাঁর কথায়, “প্রথম বলেই ওকে বাউন্সার দিয়ে আউট করব।” আর সেটাই করে দেখিয়ে দিলেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot