HomeScrollজঙ্গলমহলে ভোট প্রচারে কোয়েল মল্লিক, তারকা-সাংসদকে দেখতে মানুষের ঢল
Koel Mallick

জঙ্গলমহলে ভোট প্রচারে কোয়েল মল্লিক, তারকা-সাংসদকে দেখতে মানুষের ঢল

তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে একটি রোড শো  অভিনেত্রীর

ঝাড়গ্রাম-  জঙ্গলমহলে (Jangalmahal)  নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  আবহে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নিলেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল  মল্লিক (Koel Mallick) । সোমবার ঝাড়গ্রাম (Jhargram)  জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রের বেলপাহাড়ি এলাকায় তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে একটি রোড শো করেন তিনি। রোড শোয়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী বীরবাহা হাঁসদা (Candidate Birbaha Hansda)  এবং দলের একাধিক নেতা-কর্মী।

আরও পড়ুন-  নোংরা গেম’ নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা! পিংলার জনসভা থেকে দেখুন LIVE

বেলপাহাড়ির কর্মসূচি শেষ করে তিনি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ঝাড়গ্রাম ব্লকের চুবকা এলাকায় পৌঁছে তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনেও রোড শো করেন। সেখানেও প্রার্থী অজিত মাহাতো ও দলের নেতৃত্ব তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন। দুটি এলাকাতেই কোয়েল মল্লিকের রোড শো ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাঁকে একঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমান।

রোড শো থেকে বক্তব্য রাখতে গিয়ে কোয়েল  মল্লিক বলেন, জঙ্গলমহলে এখন শান্তি ফিরেছে এবং উন্নয়নের ধারাবাহিক কাজ চলছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আরও এগিয়ে নিয়ে যেতে তিনি সকলকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনার আবেদনও করেন। তিনি আরও বলেন, “অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম অত্যন্ত সুন্দর একটি স্থান। প্রকৃতির টানে পর্যটকরা এখানে ভিড় করেন। রাজ্য সরকার পর্যটনের উন্নয়নে বহু উদ্যোগ নিয়েছে, ফলে মানুষ এখন শান্তিতে বসবাস করছেন।”

অন্যদিকে চুবকা অঞ্চলের এই রোড শোয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো,  যুব তৃণমূলের জেলা সভাপতি সুমন সাহু, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাতো সহ দলের বহু নেতা-কর্মী।

আগামী ২৩ এপ্রিল ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্যও তিনি সকলের কাছে আবেদন জানান।

[youtube-feed feed=1]
Read More

Latest News