Sunday, August 9, 2026
HomeScrollঅবসর নিলে রোহিতের মাসিক পেনশন কত? লর্ডস ম্যাচ ঘিরে জল্পনার মাঝেই সামনে...
Rohit Sharma

অবসর নিলে রোহিতের মাসিক পেনশন কত? লর্ডস ম্যাচ ঘিরে জল্পনার মাঝেই সামনে এল বিসিসিআইয়ের নিয়ম

যদিও অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছে বিসিসিআই

ওয়েব ডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজের (India-England Series) তৃতীয় ওয়ানডেকে ঘিরে যতটা উত্তেজনা ম্যাচ নিয়ে, তার চেয়ে বেশি আলোচনা এখন রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন মহলে জোর গুঞ্জন, লর্ডসে ১৯ জুলাইয়ের ম্যাচটিই হতে পারে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এমনকি সম্ভাব্য বিদায়ী ম্যাচ দেখার জন্য রোহিতের বাবা-মাও নাকি লন্ডনে এসেছেন। তবে এই জল্পনা ইতিমধ্যেই খারিজ করেছে বিসিসিআই (BCCI)। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, রোহিত এখনও ভারতের ওয়ানডে পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

তবুও অবসর জল্পনার মাঝেই সামনে এসেছে আরেকটি প্রশ্ন—আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালে বিসিসিআই থেকে কত পেনশন পাবেন রোহিত (Rohit Sharma)? বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী, ২৫টির বেশি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটাররা মাসে ৭০ হাজার পেনশনের জন্য যোগ্য। ৬৭টি টেস্ট খেলা রোহিত অবসর নিলে তিনিও এই স্ল্যাবেই পড়বেন।

আরও খবর : প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

সেই হিসেবে বছরে প্রায় ৮.৪০ লক্ষ পেনশন পাওয়ার যোগ্য হবেন ভারতের অধিনায়ক। যদিও এই অর্থ তাঁর মোট আয়ের তুলনায় খুবই কম। বর্তমানে বিসিসিআইয়ের (BCCI)কেন্দ্রীয় চুক্তি, ম্যাচ ফি, আইপিএল, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিনিয়োগ ও রিয়েল এস্টেট মিলিয়ে তাঁর বার্ষিক আয় কয়েকশো কোটি টাকার সম্পদের ভিত্তি তৈরি করেছে।

এখনও পর্যন্ত রোহিতের অবসর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে লর্ডসে তিনি সত্যিই শেষবারের মতো ভারতের জার্সিতে নামবেন কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor