Wednesday, August 12, 2026
HomeBig newsজেলার জেলায় জায়ান্ট স্ক্রিনে ফিফা বিশ্বকাপ ফাইনাল, লাইভ সম্প্রচারের নির্দেশ রাজ্য সরকারের
FIFA World Cup Final 2026

জেলার জেলায় জায়ান্ট স্ক্রিনে ফিফা বিশ্বকাপ ফাইনাল, লাইভ সম্প্রচারের নির্দেশ রাজ্য সরকারের

প্রতিটি জেলায় আয়োজনের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনাল ( FIFA World Cup Final 2026) ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আবহ তৈরি করতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২০ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ দেখানোর জন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জায়ান্ট এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দফতর।

১৭ জুলাই জারি হওয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে সাধারণ মানুষের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দর্শকদের বসার ব্যবস্থা, প্রয়োজনীয় পরিকাঠামো এবং নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

শুধু আয়োজনই নয়, এই কর্মসূচির প্রচারও আগেভাগে শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। যাতে জেলার ফুটবলপ্রেমীরা সহজেই অনুষ্ঠানের খবর জানতে পারেন ও উপস্থিত থাকতে পারেন। প্রশাসনকে স্থানীয় স্তরে ব্যাপক প্রচারের উপরও জোর দিতে বলা হয়েছে।

এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি জেলার জন্য ১ লক্ষ করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor