Saturday, August 8, 2026
HomeScrollপ্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স
Garfield Sobers Passed Away

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

সোবার্সের নাম চিরকাল লেখা থাকবে একাধিক অনন্য কীর্তির জন্য

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ক্রিকেটের তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য তাঁকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

ক্রিকেট (Cricket) ইতিহাসে সোবার্সের নাম চিরকাল লেখা থাকবে একাধিক অনন্য কীর্তির জন্য। ১৯৬৮ সালে গ্ল্যামরগনের বিরুদ্ধে সেন্ট হেলেন’স গ্রাউন্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। সেই কীর্তি আজও ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ স্মরণীয়। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক ও কিংবদন্তি ধারাভাষ্যকার রিচি বেনো সোবার্সকে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আখ্যা দিয়েছিলেন। ব্যাট হাতে তাঁর আগ্রাসী খেলা, দুর্দান্ত ফিল্ডিং এবং নতুন বল থেকে স্পিন সব ক্ষেত্রেই তাঁর দক্ষতা তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল।

আরও খবর : ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেই-ই কি রোহিতের শেষ ম্যাচ?

মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের (Garfield Sobers)। এরপর খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দ্রুতই বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরান করেন সোবার্স। সেই ইনিংসেই অপরাজিত ৩৬৫ রান করে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘদিন সেই রেকর্ড অক্ষত ছিল, পরে ১৯৯৪ সালে ব্রায়ান লারা তা ভাঙেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন সোবার্স (Garfield Sobers)। করেছেন ৮,০৩২ রান। নিয়েছেন ২৩৫টি উইকেট। টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে তাঁর গড় এখনও অন্যতম সেরা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৩টি ম্যাচে করেছেন ২৮ হাজারের বেশি রান এবং নিয়েছেন এক হাজারের বেশি উইকেট। ১৯৭৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সোবার্স। ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে তাঁকে নাইটহুড সম্মানে ভূষিত করা হয়। তাঁর নামেই প্রতি বছর আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ দেওয়া হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor