HomeScrollইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেই-ই কি রোহিতের শেষ ম্যাচ?
Rohit Sharma

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেই-ই কি রোহিতের শেষ ম্যাচ?

বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গঠনের দিকেই এগোতে চাইছেন নির্বাচকরা

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে ফের জোর জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচই কি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ? সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি ইংল্যান্ড সফরের পর আর ভবিষ্যতের পরিকল্পনায় নেই অভিজ্ঞ এই ওপেনার। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গঠনের দিকেই এগোতে চাইছেন নির্বাচকরা।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ডে (England) রয়েছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর মতও মিলেছে। নির্বাচকদের লক্ষ্য তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়মিত সুযোগ দেওয়া। আগামী কয়েকটি ওয়ানডে ম্যাচে তাঁকে খেলিয়ে ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত করার পরিকল্পনাই নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

আরও খবর : রেফারিদের সমালোচনায় কড়া ফিফা, শাস্তির মুখে টুখেল-হাসান-আকাঞ্জিরা

যদিও রোহিতের (Rohit Sharma) অবসর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, রোহিতকে অবসর নেওয়ার নির্দেশ কেউ দিতে পারেন না। তবে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ থেকে নতুন মুখকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে নির্বাচকদের। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে শেষ সিদ্ধান্ত নিতে হবে রোহিতকেই।

উল্লেখ্য, সম্প্রতি প্রধান কোচ গৌতম গম্ভীর প্রকাশ্যেই রোহিতকে নিজের স্বাভাবিক খেলায় ফেরার বার্তা দিয়েছেন। তাঁর মতে, অতিরিক্ত চাপ নয়, বরং স্বাধীনভাবে খেললেই রোহিত নিজের সেরাটা দিতে পারবেন। তবে বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স এবং ২০২৭ বিশ্বকাপের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে ঘিরে তাঁর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News