HomeScrollঅলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি টাকা! আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বাড়াল...
Sports Prize Money

অলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি টাকা! আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বাড়াল কেন্দ্র

অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক প্রতিযোগিতার পদকজয়ীদের জন্য নতুন পুরস্কার নীতি ঘোষণা

ওয়েব ডেস্ক : দেশের ক্রীড়াবিদদের (Athletes) আরও উৎসাহ দিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার পদকজয়ীদের জন্য নগদ পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র সরকার (Central Government)। নতুন পুরস্কার নীতিতে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুব প্রতিযোগিতা, জাতীয় গেমস এবং প্যারা স্পোর্টস সব ক্ষেত্রকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্তরের ক্রীড়াবিদরা আগের তুলনায় অনেক বেশি পুরস্কারমূল্য (Sports Prize Money) পাবেন।

নতুন নিয়ম অনুযায়ী, অলিম্পিক ও প্যারালিম্পিকে সোনা জিতলে ক্রীড়াবিদ পাবেন ১ কোটি টাকা। রুপোজয়ীদের জন্য ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। চার বছর অন্তর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীদের জন্য পুরস্কার ৮০ লক্ষ টাকা, আর প্রতি বছর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে মিলবে ৫০ লক্ষ টাকা।

আরও খবর : যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজ ভূষণ শরণ সিং

এশিয়ান গেমসে সোনাজয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা, রুপোজয়ীদের জন্য ৩০ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের জন্য ২৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। কমনওয়েলথ গেমসে সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীরা যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা পাবেন। যুব অলিম্পিক, যুব এশিয়ান গেমস এবং বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের পদকজয়ীদের জন্যও বাড়ানো হয়েছে নগদ পুরস্কার (Sports Prize Money)। দাবায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার হলে ১ কোটি এবং আন্তর্জাতিক মাস্টার হলে ৭৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র।

জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পুরস্কারের অঙ্ক বেড়েছে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা এবং জুনিয়র বিভাগে সোনাজয়ীদের জন্য নির্ধারণ করা হয়েছে ২০ লক্ষ টাকা। পাশাপাশি স্কুল, বিশ্ববিদ্যালয় ও প্যারা স্পোর্টসের পদকজয়ীদের জন্যও নতুন পুরস্কার কাঠামো কার্যকর করা হয়েছে। কেন্দ্রের আশা, এই উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News