Monday, February 9, 2026
HomeScrollবেটিং অ্যাপ মামলায় এবার বাজেয়াপ্ত হল যুবরাজ-উথাপ্পার সম্পত্তি!
Betting app case

বেটিং অ্যাপ মামলায় এবার বাজেয়াপ্ত হল যুবরাজ-উথাপ্পার সম্পত্তি!

সোনু সুদ ও নেহা শর্মা-র সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর!

ওয়েব ডেস্ক : বেটিং অ্যাপ মামলায় (Betting App case) এবার ইডির নজরে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। তাঁরা হলেন যুবরাজ সিং (Yuvraj Singh) ও রবিন উথাপ্পা (Robin Uthhapa)। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এর পাশাপাশি একই মামলায় বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মা-র সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উর্বশী রাউতেলার ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও খবর : অ্যাশেজে তৃতীয় টেস্টে ঝড় ট্রাভিস হেডের! জয়ের পথে অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে প্রতারণার অভিযোগ উঠেছে। বহুদিন ধরে এই ঘটনার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি। এর পরেই এবার একই মামলায় যুবরাজ ও উথাপ্পার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের বিরুদ্ধে মানুষকে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অ্যাপের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বাজেয়াপ্ত করা হয়েছে ১৯ কোটি ৭ লক্ষ টাকার সম্পত্তি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News