HomeScrollএখনও পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল, ২০২৪-এর তুলনায় অর্ধেক
WB Election 2026 Phase 1 Voting

এখনও পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল, ২০২৪-এর তুলনায় অর্ধেক

ভুয়ো ভোটার, এজেন্ট বসতে না দেওয়া, ফলস ভোটিং এড়ানো গেল না

ওয়েব ডেস্ক: সকাল ১১টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে। এদিন সকালে ভোট গ্রহণ শুরু পরই ওয়েব কাস্টিং সেন্টার থেকে নজরদারিতে CEO মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal)। প্রথম দফার নির্বাচন শুরুর পরে কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। অধিকাংশ জায়গায় মোটের উপরে শান্তিপূর্ণভাবেই ভোটদান হলেও মুর্শিদাবাদ-সহ কয়েকটি অংশে অশান্তির খবর মিলেছে। ভোটের আগের রাতে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সকালে ১১ বেজে ১৩ মিনিট পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়ল। এসআইআর করেও এবারও ভুয়ো ভোটার, এজেন্ট বসতে না দেওয়া, ফলস ভোটিং এড়ানো গেল না।

বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আজ শান্তিতেই ভোটদান চলছে। বিজেপির দাবি, পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছেন মানুষ। তারইমধ্যে তৃণমূল কংগ্রেস যেন কিছুটা ‘শান্ত’ আছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ১১ টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। এছাড়াও অ্যাপের মাধ্যমে অভিযোগ পড়েছে আরও ৩৭৫টি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপরে পরিস্থিতি শান্ত আছে। কেন্দ্রীয় বাহিনী ‘ঠান্ডা’ করে দিয়েছে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 LIVE : সকাল ১১টা পর্যন্ত ১৫২ কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? দেখুন লেটেস্ট আপডেট

[youtube-feed feed=1]
Read More

Latest News