Monday, June 8, 2026
HomeScrollভোটবঙ্গে চড়ছে তাপমাত্রা, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি
Weather Update

ভোটবঙ্গে চড়ছে তাপমাত্রা, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

বাঁকুড়ায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস

ওয়েব ডেস্ক : বঙ্গে চলছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সকাল থেকেই এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নিজেদের ভোটাদিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে বুথে বুথে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এদিকে এই ভোট নিয়ে যেমন পারদ চড়ছে। তেমনই তাপমাত্রাও (Tempreture) বেড়ে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে এদিকে বাঁকুড়ায় (Bankura) তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪১ ডিগ্রি।

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হচ্ছে। কিন্তু এর মাঝে তাপমাত্রাও বাড়ছে। বাঁকুড়ায় (Bankura) তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি বেশি। এর পরে আসানসোলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়াতেও (Purulia) একই অবস্থা। পানাগড়ে (Panagarh) তাপমাত্রা বেড়ে হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডাতেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম হাওয়ার প্রভাবেই এই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের বিস্তীর্ণ অঞ্চলে আগামী চার-পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

আরও খবর : নারায়ণগড়ে টোটতে চড়ে সস্ত্রীক ভোটদান সূর্যকান্ত মিশ্রের

এদিকে সুরিতে তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতনে তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মগরাতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। কল্যানীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ব্যারাকপুরে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। উলুবেরিয়াতে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বসিরহাটে তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতাতেও (Kolkata) তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। খড়গপুরে তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়াতে তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। কাঁথিতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সাগর দ্বীপে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও কাকদ্বীপে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এত তাপমাত্রা সত্বেও যে জায়গা গুলিতে আজ ভোট হচ্ছে, সেখানে তাপমাত্রা থাকা সত্বেও ভোট উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ।

অন্যদিকে কিছুটা স্বস্তির ইঙ্গিতও মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে গরম থেকে কিছুটা রেহাই পেতে পারেন সাধারণ মানুষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini