Sunday, May 10, 2026
HomeScroll'ভোট ঠিকঠাক হচ্ছে তো!' বুথে এসে তদারকি দাঁতাল হাতির, দেখুন ছবি
Assembly Election 2026

‘ভোট ঠিকঠাক হচ্ছে তো!’ বুথে এসে তদারকি দাঁতাল হাতির, দেখুন ছবি

প্রথম দফার ভোটের দিন মজার ছবি ধরা পড়ল কালচিনিতে

আলিপুরদুয়ার: প্রথম দফার ভোটের (Assembly Election 2026) দিন মজার ছবি ধরা পড়ল আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনিতে। ভোট দেখতে চা বাগান পেরিয়ে বুথের সামনে এসে দাঁড়াল একটি দাঁতাল হাতি (Elephant)। ঘটনাটি কালচিনি বিধানসভার অন্তর্গত চুয়াপাড়া এলাকার। হাতিটি বক্সা জঙ্গল থেকে এদিন ভোটগ্রহণ কেন্দ্রের দিকে চলে আসে বলে খবর।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে চুয়াপাড়ার ১১/৮৪ নম্বর বুথে চলছিল ভোটগ্রহণ। ভোটারদের লম্বা লাইন পড়েছিল বুথের সামনে। হঠাৎ করেই চা বাগান থেকে শব্দ শুনতে পান তাঁরা। এই আওয়াজ তাঁদের পরিচিত।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 LIVE : সকাল ১১টা পর্যন্ত ১৫২ কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? দেখুন লেটেস্ট আপডেট

তার পরেই তাঁরা দেখলেন চা বাগান পার করে আসছে হাতি। তাকে দেখে যে যার মতো দৌড়ে পালাল। যদিও বুথ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করেনি হাতিটি। জওয়ানদের হাতে বন্দুক দেখে সেটি দূরে সরে যায়।

কিছুক্ষণ এলাকা দিয়ে ঘুরে আবারও জঙ্গলে প্রবেশ করে হাতিটি। ঘটনার খবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের দেওয়া হয়। যদিও বনকর্মীরা পৌঁছানোর আগের সেটি চলে যায়। এলাকাবাসীদের তরফে জানা যায় এই হাতিটি মাঝেমধ্যে আসে এলাকায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188