Tuesday, March 24, 2026
HomeScrollমাধ্যমিক দিতে গিয়ে দুর্ঘটনা! হাসপাতালেই পরীক্ষায় বসে নজির ছাত্রীর
Murshidabad

মাধ্যমিক দিতে গিয়ে দুর্ঘটনা! হাসপাতালেই পরীক্ষায় বসে নজির ছাত্রীর

শরীর আহত হলেও ভাঙা পা নিয়ে মনের জোরে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিচ্ছে এই পড়ুয়া

মুর্শিদাবাদ: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2026) দিতে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident)। শরীর থেকে রক্ত ঝরলেও হয়েও মন মোটেও আহত হয়নি। আর এই অবস্থায় পরীক্ষায় বসে নজির গড়ল মুর্শিদাবাদের (Murshidabad) এক ছাত্রী। সোমবার সকালে বেলডাঙা থানার অন্তর্গত শরৎপল্লী হাই স্কুলের ছাত্রী আজমা খাতুন মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছিলেন বেলডাঙা কুমারপুর হাই স্কুলে। পথে একটি টোটো গাড়িতে যাওয়ার সময় হঠাৎই গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন আজমা, ভেঙে যায় তাঁর একটি পা।

স্থানীয়দের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার পরেও পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করেন ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: বিগ ব্রেকিং! মাধ্যমিক চলাকালীন কোচবিহারে স্কুলে বিস্ফোরণ, দেখুন কী অবস্থা

বেলডাঙা হাসপাতালে বিশেষ ব্যবস্থায় আজমা খাতুনের পরীক্ষার আয়োজন করা হয়। হাসপাতালেই বসে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিচ্ছেন তিনি। পরীক্ষার্থী যাতে কোনও অসুবিধায় না পড়ে, সে জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে ব্লক প্রশাসন। গোটা বিষয়টির তদারকি করেন বেলডাঙা–১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot