HomeScrollদেহরক্ষীর দায়িত্বে থাকা জওয়ানকে ভোটের কাজে ব্যবহার বিজেপি প্রার্থীর!
BJP candidate Niladri Shekhar Dana

দেহরক্ষীর দায়িত্বে থাকা জওয়ানকে ভোটের কাজে ব্যবহার বিজেপি প্রার্থীর!

বড় বিতর্কে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা

বাঁকুড়া-  দেহরক্ষীর (Body Guard)  দায়িত্বে থাকা এক কেন্দ্রীয়বাহিনীর জওয়ানকে (CRPF)  ভোটের (West Bengal Assembly Election 2026)  কাজে ব্যবহার বিজেপি প্রার্থীর (Bjp Candidate) । সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল সেই ছবি। বড় বিতর্কে বাঁকুড়ার (Bakura)  বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা (BJP candidate Niladri Shekhar Dana) ।

নিজের নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা  এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দলের কাজে ব্যবহার বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

ছবি ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে সরব তৃণমূল।  তৃণমূলের পোস্ট করা সামাজিক মাধ্যমের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নিলাদ্রী দানা প্রচারে বেরিয়ে  গাড়ি থেকে নেমে তার নিরপত্তারক্ষীকে নির্দেশ দিতে৷  সেই নির্দেশ মেনেই তার সাথে থাকা এক  নিরাপত্তারক্ষী গাড়ি থেকে বিজেপির প্রতীক বের করে এনে ধরিয়ে দিচ্ছেন বিজেপির নেতা কর্মীদের হাতে।

আরও পড়ুন-  বসিরহাটে অবাক কাণ্ড, ৩৪০ জন বিচারাধীন ভোটারেরই নাম মুছে দিল কমিশন

তারপরে প্রচারে নামছেন বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা। সামাজিক মাধ্যমে  ছড়িয়ে পড়া  সেই ছবি ঘিরে  বিতর্কে বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা।  বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রি  শেখর দানার নিরাপত্তার দায়িত্ব রয়েছে সিআরপিএফ জওয়ান। নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে দলের কাজে লাগাচ্ছেন বিজেপি বিধায়ক সামাজিক মাধ্যমে ছবি ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনা তৃণমূলের।

উল্লেখ্য, ভোটের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক নেতারাই। প্রচারে অভিনবত্ব আনতে কেউ হেঁশেলে ঢুকে রুটি বেলে দিচ্ছেন তো, কেউ নর্দমার জল পরিষ্কার করে দিচ্ছেন। আবার কোনও প্রার্থী সেলুনে ঢুলে দাড়ি কামিয়ে দিচ্ছেন। আজ এই নিয়ে পাথরপ্রতিমা থেকে বিরোধীদের নিশানায় সাধারণ মানুষকে সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, এই সময় যারা এইভাবে জনগণের মন জেতার চেষ্টা করছেন, ভোটের পর তাদের আর দেখা যাবে না। তাই এখন থেকেই সবাই সাবধান হয়ে যান।

[youtube-feed feed=1]
Read More

Latest News