HomeScrollগঙ্গারামপুরে সভা থেকে তৃণমূলকে নিশানা শাহের, উন্নয়ন ও দুর্নীতি একাধিক ইস্যুতে আক্রমণ
Amit Shah

গঙ্গারামপুরে সভা থেকে তৃণমূলকে নিশানা শাহের, উন্নয়ন ও দুর্নীতি একাধিক ইস্যুতে আক্রমণ

তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ দিনাজপুর: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) গঙ্গারামপুরে (Gangarampur) জনসভা থেকে তৃণমূল (TMC) কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জনসভায় দাঁড়িয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং উন্নয়ন প্রসঙ্গে একাধিক অভিযোগ তোলেন।

অমিত শাহের দাবি, তৃণমূল সরকারের আমলে বাংলায় দুর্নীতি বেড়েছে এবং সাধারণ মানুষ তার ভুক্তভোগী। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ ঠিকমতো পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন শাহ।

আরও পড়ুন: বাড়ি বসেই ভোটের সুযোগ, বাঁকুড়ায় আজ থেকে শুরু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটগ্রহণ

সভা থেকে তিনি আরও বলেন, রাজ্যে পরিবর্তন আনতে হলে বিজেপিকেই সমর্থন করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং স্বচ্ছ প্রশাসনের বার্তাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, শাহের এই বক্তব্যকে রাজনৈতিক কটাক্ষ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, নির্বাচনের আগে বিজেপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নির্বাচনের আগে গঙ্গারামপুরের এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News