HomeScroll“এনকাউন্টার করব,” ভোটের প্রচারে বিস্ফোরক বিজেপি প্রার্থী! কী বলল তৃণমূল? দেখুন বড়...
Purba Bardhaman

“এনকাউন্টার করব,” ভোটের প্রচারে বিস্ফোরক বিজেপি প্রার্থী! কী বলল তৃণমূল? দেখুন বড় খবর

“কোন থানায় গিয়ে সেটিং হবে না,” প্রকাশ্য দিবালোকে বড় মন্তব্য পদ্ম প্রার্থীর

পূর্ব বর্ধমান: প্রথম দফার ভোটগ্রহণের আগে নির্বাচনী প্রচারে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে পদ্ম প্রার্থী। “মহিলাদের উপর অত্যাচার হলে এনকাকন্টার (Encounter Remark) করব। কোন থানায় গিয়ে সেটিং হবে না। বড় লোকের ছেলে বা গ্রামের ছেলে বলে সেটিং। একদম এনকাউন্টার, শেষ করে দেওয়া হবে,” পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি বিধানসভায় বাহিরঘন্যা গ্রামে প্রচার করতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করছেন গলসির বিজেপি (BJP) প্রার্থী রাজু পাত্র।

বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে ঘিরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) ও বাম শিবির। তৃণমুল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি মঙ্গলদ্বীপ সামন্ত জানিয়েছেন, “বিজেপির সরকার রয়েছে মনিপুরে সেখানে মহিলাদের প্রতি অত্যাচার হয়েছে। উত্তরপ্রদেশের হাসরাতে মহিলাদের উপর অত্যাচার হয়েছ। সেখানে বিজেপি সরকার কী করেছে,  কটা বাড়ির উপর বুলডোজার চালিয়েছে? সেখানেও তো বিজেপির ছেলারাই মহিলাদের উপর অত্যাচার করছে। আমি রাজু পাত্রকে একটা কথাই বলতে চাই এটা বাংলা মমতা, অভিষেকের বাংলা। এখানে অশান্তির প্ররোচনা মুলক কথা বলে শান্ত গলসিকে অশান্ত করার চেষ্ঠা করবেন না।”

আরও পড়ুন: বাংলায় দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় কত কোম্পানি বাহিনী? জানাল কমিশন

পাশাপাশি সিপিআইএম (CPIM) নেতা মনসিজ হোসেন জানিয়েছেন, “উত্তরপ্রদেশে ধর্ষিত মহিলাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। সারা দেশে এমন হচ্ছে। এনকাউন্টার করবে কি করবে না, আইনে তারা ধারা প্রয়োগ সবকিছুই রয়েছে। আমরা বিজেপি প্রার্থী যে কথা বলছে আমরা তার সম্পূর্ণ বিরোধী। কারও উপর অত্যাচার হলে তাঁকে চরম থেকে চরমতম শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবী। তবে বিজেপি প্রার্থী কেন এমন বলছেন সেটা তাদের জানা নেই।”

সব মিলিয়ে, ভোটের আগে গলসির মাটি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বলেই ধারনা করছেন সাধারন মানুষ। সেখানে ‘এনকাউন্টার’ ইস্যু এখন বড় রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে, যা নির্বাচনের সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News