Saturday, August 15, 2026
HomeScrollরাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, ভাঙা হল অফিসের চেয়ার
2026 West Bengal Assembly Election

রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, ভাঙা হল অফিসের চেয়ার

অভিযোগের তীর তৃণমূলের দিকে  এলাকায় পুলিশ ও বাহিনী

বাঁকুড়া ( সোনামুখী): রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে (Bjp Party Office)  ভাঙচুর দুষ্কৃতীদের, ভাঙা হল পার্টি অফিসের চেয়ার। ছিঁড়ে ফেলা হল বিজেপি জয়ী প্রার্থীর ফেস্টুন (Festun)  ও ব্যানার (Banner)। এলাকায় উত্তেজনা, অভিযোগের তীর তৃণমূলের (Tmc) দিকে  এলাকায় পুলিশ ও বাহিনী।  বাঁকুড়া (Bakura) জেলার সোনামুখী বিধানসভার (Sonamukhi Assembly)  নিত্যানন্দপুরে রয়েছে বিজেপির একটি দলীয় কার্যালয়।

অভিযোগ গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পার্টি অফিসের টিনের বেড়া ভেঙ্গে পার্টি অফিসের ভেতরে ঢুকে চেয়ার মাইক্রোওভেন সহ পার্টি অফিসের বিভিন্ন আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি সোনামুখী বিধানসভা কেন্দ্রে দুবারের জয়ী প্রার্থী দিবাকর ঘরামির ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি নেতাদের। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি বিজেপি ক্ষমতায় আসার পর কোথাও অশান্তি মারপিট দাঙ্গা হচ্ছে না।

তারপরেও বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছে। মানুষের রায়ে তৃণমূল কংগ্রেসের এই হার তারা মেনে নিতে পারছে না। তাই তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি বিজেপি নেতাদের দাবি এই কালচার নিত্যানন্দপুরের রাজনীতিতে নেই। তৃণমূল এখন অশান্তি পাকানোর চেষ্টা করছে।

আরও পড়ুন-  ভোট পর্ব মিটতেই নানুরে চাঞ্চল্য! তদন্তে পুলিশ

তবে এই অশান্তি বরদাস্ত করবে না বিজেপি প্রশাসন যদি এর সুষ্ঠু ব্যবস্থা না করে। বিজেপি আইন হাতে তুলে নিলে ইতিহাস তৈরি হয়ে যাবে। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টিম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k