Sunday, June 28, 2026
HomeScrollবাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’
The Bengal Files

বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’

সিনে-পরিবেশক শতদীপ সাহা রাজ্যজুড়ে এই সিনেমা রিলিজের দায়ভার নিয়েছেন

ওয়েব ডেস্ক : পরিচালক বিবেক অগ্নিহোত্রী’র (Vivek Agnihotri) ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। এই সিনেমাকে ঘিরে কম বিতর্ক হয়নি। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই সিনেমাকে ‘বিজেপির প্রোপাগান্ডা’ বলে আক্রমণ করা হয়েছিল। গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের তরফে এই সিনেমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়েছিল। কিন্তু, বঙ্গে বিজেপি জয় পাওয়ার পরেই এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।

গত সোমবার এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক। তিনি বলেছিলেন, “আমাদের ট্রেলার লঞ্চ আটকে দেওয়া হয়েছিল। আমাদের ওপর হামলা আর শারীরিক লাঞ্ছনা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে কয়েক ডজন এফআইআর দায়ের করা হয়েছিল। বাংলায় আমাকে পুরোপুরি বয়কট বা ‘ক্যান্সেল’ করা হয়েছিল। এমনকি রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে যাওয়ার সুযোগটুকুও পাইনি।”

আরও খবর : পরিচালক, প্রযোজকেরা চাইছেন বদল আসুক ফেডারেশনের সভাপতিত্বে

এবার বিবেক (Vivek Agnihotri) জানালেন, “কিন্তু আমরা কখনও হার মানিনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছি যাতে বাংলার যত বেশি সম্ভব মানুষের কাছে সিনেমাটি কোনোভাবে পৌঁছে দেওয়া যায়। আমি খুশি যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের নিজস্ব সাধ্যমতো লড়াইটা চালিয়ে গিয়েছি।”

জানা যাচ্ছে, আগামী ৮ মে মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। এনিয়ে হল কর্তা অরিজিৎ দত্ত বলেছেন, ‘একটি সেন্সর করা ছবি রাজনৈতিক দলের ফতোয়ার কারণে বাংলায় মুক্তি পেতে পারেনি। যখন বাকি ভারত ছবিটি দেখছিল, তখন বাংলার একটি সিনেমা হলেও এটি প্রদর্শিত হতে পারেনি। ছবিটিকে ঘিরে মানুষের মনে ব্যাপক কৌতুহল ছিল। আমি আনন্দিত যে অবশেষে বাংলার মানুষ এটি দেখার সুযোগ পাবে।’

জানা যাচ্ছে, টলিপাড়ার সিনে-পরিবেশক শতদীপ সাহা রাজ্যজুড়ে এই সিনেমা রিলিজের দায়ভার নিয়েছেন। কলকাতার পাশাপাশি গোটা রাজ্যের সিনেমা হলে এই ছবি দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO