HomeBig newsতৃণমূল নেতার মদতেই ক্লাবঘরে মজুত ত্রাণসামগ্রী! পুলিশের জালে পুরসভার চেয়ারম্যান, হুলুস্থুল এলাকায়
Nadia

তৃণমূল নেতার মদতেই ক্লাবঘরে মজুত ত্রাণসামগ্রী! পুলিশের জালে পুরসভার চেয়ারম্যান, হুলুস্থুল এলাকায়

তৃণমূল নেতাকে দেখে ‘চোর-চোর’ স্লোগানে সরব হয়ে জনতা

নদিয়া: নবদ্বীপে একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় আটক করা হয়েছে নবদ্বীপ পুরসভার (Nabadwip Municipality) পৌরপতি বিমান কৃষ্ণ সাহাকে। তাঁকে আটক করার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের (Protest) মুখেও পড়তে হয় তাঁকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ (Police)। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল সরকারি ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বর্ষের শাড়ি। অভিযোগ, ক্লাবের প্রায় দশটি ঘরে দীর্ঘদিন ধরে এই সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী গোপনে সেখানে মজুত রাখা হয়েছিল। ঘটনাস্থলটি পৌরপতি বিমানকৃষ্ণ সাহার পাড়াতেই এবং তাঁর ফ্ল্যাটের পাশেই অবস্থিত বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শুনশান হাকিমপুর চেকপোস্ট! শাহি ঘোষণার পরেই বদলাচ্ছে বাংলাদেশ বর্ডারের ছবি?

এরপর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌরপতির বাড়িতে পৌঁছয় পুলিশ। সেখান থেকেই তাঁকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছুড়ে মারেন বলেও অভিযোগ। পাশাপাশি ‘চোর-চোর’ স্লোগানেও সরব হয়ে ওঠে জনতা। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিমানকৃষ্ণ সাহা। তাঁর দাবি, তিনি কোনও অনিয়মের সঙ্গে যুক্ত নন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News