Thursday, June 18, 2026
HomeBig newsরাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Cervical Cancer Vaccine

রাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে জেলায় জেলায় শুরু হল এই টিকাকরণ কর্মসূচি

কলকাতা: রাজ্যে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সার টিকাকরণ (Cervical Cancer Vaccine) কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সহায়তায় আজ থেকেই গোটা রাজ্যে জেলায় জেলায় শুরু হল এই টিকাকরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের ২৩৫ স্বাস্থ্য কেন্দ্রে মিলবে HPV টিকা। আগামীদিনে ৮৮০টি কেন্দ্রে চলবে টিকাকরণ।

গত ২৮ ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশজুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিমোটের সাহায্যে গোটা রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন৷ উদ্বোধন করেন এসএসকেএম হাসপাতালে ১০০ সজ্জা বিশিষ্ট ওয়ার্ডেরও৷ প্রথম টিকা পাওয়া দুই কিশোরীর হাতে তুলে দেন সার্টিফিকেট৷শনিবার এই কর্মসূচির উদ্বোধনের করে শুভেন্দু অধিকারী বলেন, ‘হাসপাতাল, মেডিক্যাল কলেজ মিলিয়ে রাজ্যে ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকা দেওয়া হবে। রাজ্যের ১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এর জন্য ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ পাঠিয়েছে কেন্দ্র। জেলা থেকে রেফার রোগ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার।’

আরও পড়ুন:আজ রাজ্যজুড়ে চলবে কালবৈশাখীর তাণ্ডব! কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি? দেখুন মেগা পূর্বাভাস

উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায়, ১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। অন্যান্য কিছু রাজ্যে আগেই এই টিকাকরণ শুরু হলেও, পশ্চমবঙ্গে এতোদিন তা’ হয়নি। এদিকে রাজ্যে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আগামীকাল রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে সই করবেন। ১৪ বছরের কিশোরীদের জন্য হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকার মাত্র ২ ডোজ (ইনজেকশন) নেওয়ার সুপারিশ করা হবে। প্রথম ডোজ নেওয়ার পর, দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের অন্তত ৬ মাস পর দেওয়া উচিত৷

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO