Friday, June 12, 2026
HomeScrollজুনেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভে মমতা! অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল
Mamata Banerjee

জুনেই ধর্মতলায় অবস্থান বিক্ষোভে মমতা! অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল

নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর, আগামী ২ জুন ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসবেন তৃণমূল সুপ্রিমো। ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) এবং নির্বাচনে কারচুপির অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচি হতে চলেছে বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রে খবর, কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে এই ধর্না কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের অনুমতি মেলেনি। অনুমতি পেলে সকাল ১০টা থেকে শুরু হবে অবস্থান বিক্ষোভ। দুপুরের দিকে মঞ্চে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কাকলির অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠাবেন স্পিকার? লোকসভায় এবার চাপে পড়বেন কল্যাণ?

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। ভোটে কারচুপি, ইভিএমে গরমিল এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার সেই ইস্যুগুলিকেই সামনে রেখে ফের আন্দোলনের পথে নামছে তৃণমূল।

রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচনে কার্যত বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র ৮০টি আসন পেয়েছে দল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। এর পর ফলতা উপনির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছে গেরুয়া শিবির।

ফল ঘোষণার পর ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, মানুষের রায়ে তৃণমূল হারেনি। তাঁর অভিযোগ ছিল, “আমাদের ২২০ থেকে ২৩০টি আসন পাওয়ার কথা ছিল। কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, বহু জায়গায় তাঁর দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এবং অন্তত ১৫০টি আসনে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এই আবহে ২ জুনের ধর্মতলার কর্মসূচিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d