HomeScrollভোট পরবর্তী হিংসা রুখতে কী পদক্ষেপ কমিশনের? বড় নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার
Gyanesh Kumar

ভোট পরবর্তী হিংসা রুখতে কী পদক্ষেপ কমিশনের? বড় নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে

কলকাতা: ভোট পরবর্তী অশান্তি ও হিংসা (Post Poll Violence) রুখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই হিংসা বা উস্কানি বরদাস্ত করা হবে না। পুলিশ-প্রশাসনকে হামলাকারী এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিকদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। প্রশাসনকে সর্বক্ষণ সতর্ক থাকার পাশাপাশি টহলদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মমতা-অভিষেকের নিরাপত্তা প্রসঙ্গে, কী জানালেন নগরপাল?

উল্লেখযোগ্যভাবে, এবারের বিধানসভা নির্বাচনে ভোটের আগে বা ভোট চলাকালীন বড়সড় সন্ত্রাস বা রক্তপাতের ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সম্পন্ন হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু ৪ মে ফল ঘোষণার পর থেকেই চিত্র বদলাতে শুরু করেছে। দক্ষিণ কলকাতা থেকে শুরু করে আসানসোল-দুর্গাপুর, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় হিংসার অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলির কার্যালয়ে ভাঙচুর, কর্মী-সমর্থকদের উপর হামলা এমনকি খুনের ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও সক্রিয় হয়েছে প্রশাসন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News