Sunday, June 21, 2026
HomeScrollভাঙড়ে তৃণমূলকর্মীদের বাড়ি ভাঙচুর! অভিযোগ ISF কর্মীদের বিরুদ্ধে

ভাঙড়ে তৃণমূলকর্মীদের বাড়ি ভাঙচুর! অভিযোগ ISF কর্মীদের বিরুদ্ধে

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়

ভাঙড়- ভাঙড়ে (Bhangar) রাতভর তৃণমূল নেতাকর্মীদের (Tmc Leader) বাড়ি ভাঙচুর করার অভিযোগ আইএসএফের (ISF)  বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতা ও কর্মীর সমর্থকদের বাড়িতে হামলা করার অভিযোগ এবং বাড়ি ভাঙচুর জিনিসপত্র লুটপাট করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।

ভাঙড় ১ নম্বর ব্লকের রাজাপুর এলাকায় রাতে তৃণমূল নেতা সাদ্দাম মোল্লার বাড়িতে হামলা করে। তার বাড়ি ভাঙচুর করে লুটপাট করে বলে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। অন্যদিকে চন্দনেশ্বর এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রধান আলাউদ্দিন মোল্লা,  তার বাড়িতে হামলা করে। এবং বাড়ি ভাঙচুর করে বিজেপি ও আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। পাশাপাশি ভাঙড়ের বিভিন্ন এলাকায় এই তাণ্ডব চলছে বলেও অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশের আধিকারিক বিভিন্ন যায়গায় যেমন টহল দিচ্ছেন পাশাপাশি নাকা চেকিং চালাচ্ছেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সাগর, বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর

উল্লেখ্য, দুই দফাতেই এবারে বিধানসভা ভোট সম্পন্ন হয়। গত ৪ মে ভোটের রেজাল্ট বের হয়। বাংলায় বিজেপির জয়। ধরাশায়ী হয় তৃণমূল। এদিকে ফল ঘোষণার পর থেকে দিকে দিকে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা। এই পরিস্থিতিতে লালবাজার থেকে এক সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ। বিজয়মিছিল নিয়ে তাঁর কড়া বার্তা। অনুমতি নিয়ে বিজয়মিছিল করতে হবে। সেইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে যেকোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দেন কমিশনার। তিনি জানান এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে। ভোট নিয়ে তিনি বলেন, এবছর শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে, শান্তি বজায় রাখতে হবে।  কেউ গুজবে কান দেবেন না।”

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto