Thursday, March 26, 2026
HomeScrollপূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, কী বার্তা দেবেন?

পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, কী বার্তা দেবেন?

এদিন একাধিক প্রকল্পের শিলান্য়াসও করবেন তিনি

কলকাতা: পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একদিনের সফরে মঙ্গলবার বর্ধমান (Bardhaman) যাচ্ছেন তিনি। মঙ্গলবার বেলা ২টো নাগাদ সভা শুরু হওয়ার কথা। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী (Cm mamata banerjee)। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এদিন একাধিক প্রকল্পের শিলান্য়াসও করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলায় ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভার পাশাপাশি, জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উপভক্তদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত থাকবেন দুই জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা, জেলা পুলিশের পদস্থ আধিকারিক, বিধায়কেরা। এই সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সভামঞ্চ থেকে এদিন তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে ২০২৬-র নির্বাচনের আগে নতুন কী ঘোষণা করেন তা দেখার।

আরও পড়ুন: ‘পরীক্ষা কি কোনও পিকনিক নাকি?’ সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়

এদিন বর্ধমানে দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতুর (কৃষক সেতুর বিকল্প) শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া, মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত বিল্ডিং, কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণ কাজেরও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির ঘুরে দেখতে পারেন। যে কারণে জামালপুর, মেমারি, বড়শুলের শিবিরগুলিতে প্রস্তুতি চলছে। সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন। সেখানেও সমস্ত প্রস্তুতি করে রাখা হচ্ছে।

দেখুন খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto