Friday, July 3, 2026
HomeBig newsশ্রাদ্ধানুষ্ঠানে চন্দ্রনাথের বাড়িতে মুখ্যমন্ত্রী! নিহত আপ্তসহায়কের পরিবারকে কী বার্তা শুভেন্দুর?
Suvendu Adhikari

শ্রাদ্ধানুষ্ঠানে চন্দ্রনাথের বাড়িতে মুখ্যমন্ত্রী! নিহত আপ্তসহায়কের পরিবারকে কী বার্তা শুভেন্দুর?

চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে পৌঁছে তাঁর ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর: ভোটের ফলপ্রকাশের মাত্র দু’দিনের মাথায় ঘনিষ্ঠ সহকারী হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) চণ্ডীপুরের (Chandipur) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তিনি। শ্রাদ্ধানুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। এদিন চন্দ্রনাথ রথের বাড়িতে পৌঁছে প্রথমে তাঁর ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, গত ৬ মে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ (Chandranath Rath Murder)। ভোটের ফলপ্রকাশের মাত্র দু’দিন পর প্রকাশ্যে রাস্তায় তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। চারটি গুলি তাঁর বুকে, পেটে ও মাথায় লাগে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হন গাড়ির চালকও।

আরও পড়ুন: রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর, কী লিখলেন অধীর?

এই ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। তদন্তে উঠে আসে, হামলাকারীরা পালানোর সময় ইউপিআইয়ের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছন। পরবর্তীতে উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কারা এই হামলার জন্য সুপারি দিয়েছিল। পরে এই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে (CBI)।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO