HomeScrollভোটগণনায় দেরি কেন? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?
Assembly Election 2026 Results Live

ভোটগণনায় দেরি কেন? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?

তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের সতর্ক থাকার বার্তাও দিয়ে কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?

কলকাতা: ভোটগণনায় (Vote Counting) দেরি নিয়ে এবার সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। এই ইস্যুতে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে কৈফিয়ত চেয়েছে শাসকদল। সোমবার রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) প্রশ্ন তোলেন, কেন ভোটগণনায় এত দেরি হচ্ছে। চন্দ্রিমা বলেন, কোথাও দু’তিন রাউন্ড গণনা হলেও বহু কেন্দ্রে এখনও তা শুরুই হয়নি বা খুব ধীরগতিতে এগোচ্ছে। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নীরবতা উদ্বেগজনক।

একইসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। চন্দ্রিমার কথায়, ফলাফল যাই হোক না কেন, দলীয় কর্মীরা নিজেদের ‘দুর্গ’ রক্ষা করবেন এবং কোনওভাবেই পিছপা হবেন না। পাশাপাশি তিনি দ্রুত প্রাথমিক প্রবণতা বা ট্রেন্ড প্রকাশের দাবিও জানান, যাতে সাধারণ মানুষ পরিষ্কার ধারণা পেতে পারেন।

আরও পড়ুন: ১৬ হাজার ভোটে এগিয়ে মমতা, ভবানীপুরে পিছোলেন শুভেন্দু

এদিকে, রাজ্যের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। অধিকাংশ আসনে ইতিমধ্যেই তিন থেকে চার রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৬০-এর বেশি আসনে, অন্যদিকে তৃণমূল এগিয়ে ১০০-র বেশি আসনে। বাম জোটের দখলে রয়েছে ১টি আসনের প্রাথমিক লিড, কংগ্রেস এগিয়ে একজোড়া কেন্দ্রে এবং অন্যান্য দল এগিয়ে রয়েছে ৬টি আসনে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News