HomeScrollনিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূল জেলায় জারি বিশেষ সতর্কতা
Weather Update

নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূল জেলায় জারি বিশেষ সতর্কতা

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ৪–৮ জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: জুনের শেষ থেকেই টানা বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গ (Weather Update)। জুলাইয়ের শুরুতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ৩ জুলাই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। এর প্রভাবে ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Rain Update)। উপকূলবর্তী জেলাগুলির জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পাশাপাশি উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের তেজ কম থাকলেও দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়েই কলকাতায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আরও পড়ুন: বারাসত শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল, একসঙ্গে একাধিক রুটে বাড়ছে ট্রেন পরিষেবা

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হলেও সপ্তাহের শেষে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ বা ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বড় কোনও সতর্কতা নেই। সেখানে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই নিম্নচাপের প্রভাবে জুন মাসে বৃষ্টির ঘাটতির অনেকটাই পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News