Thursday, July 2, 2026
HomeScrollভূমিধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
NH10 Landslide Update

ভূমিধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

লাগাতার বৃষ্টির জেরে ভূমিধস, মেরামতির জন্য সাময়িকভাবে বন্ধ শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক

ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে (North Bengal Rain) ফের বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ (Siliguri-Sikkim। ভূমিধস ও পাহাড় থেকে আলগা পাথর গড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে জাতীয় সড়কের একাধিক অংশে মেরামত ও ধস সরানোর কাজ শুরু করেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)।

বিশেষ করে সেভক কালীবাড়ি সংলগ্ন এলাকায় পাহাড়ের গায়ে ঝুলে থাকা ধসের ধ্বংসাবশেষ এবং আলগা পাথর সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। নিরাপত্তার স্বার্থে সকাল ১১টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের ছোট ও বড় যানবাহনের চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূল জেলায় জারি বিশেষ সতর্কতা

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে শিলিগুড়ি ও সিকিমগামী সমস্ত যানবাহনকে গজলডোবা–ওদলাবাড়ি–গরুবাথান বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তা চওড়া করা এবং নির্মাণ সামগ্রী পরিবহনের কাজও চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালাচ্ছে। আবহাওয়া অনুকূল না হলে প্রয়োজন অনুযায়ী আরও কিছু সময় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাত্রার আগে সর্বশেষ ট্রাফিক ও আবহাওয়ার আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO