HomeScrollসেবাশ্রয় প্রকল্পে অভিযোগের তদন্তের নির্দেশ, অভিষেককে ঘিরে বিতর্কে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Sebashray Investigation

সেবাশ্রয় প্রকল্পে অভিযোগের তদন্তের নির্দেশ, অভিষেককে ঘিরে বিতর্কে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে ওঠা অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি জানান, প্রকল্প সংক্রান্ত যে অভিযোগগুলি সামনে এসেছে, সেগুলির যথাযথ তদন্ত করবে পুলিশ। প্রয়োজন হলে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের সহযোগিতাও নেওয়া হবে। তাঁর বক্তব্য, অভিযোগে যদি অপরাধের প্রমাণ মেলে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জোকায় (Joka) ভারত সেবাশ্রমের হাসপাতালে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। সেখানেই অভিজিৎ দাস অভিযোগ করেন, ‘সেবাশ্রয়’ প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করা হয়েছে। তাঁর দাবি, বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং সেবাশ্রয় শিবিরের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনও করা হয়েছে।

 আরও পড়ুন: ভূমিধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক – KolkataTV

অভিযোগে আরও বলা হয়েছে, স্বাস্থ্য শিবিরে অ্যালোপ্যাথি চিকিৎসকের পরিবর্তে হোমিওপ্যাথি ও অন্যান্য চিকিৎসা পদ্ধতির শিক্ষার্থী বা অপ্রশিক্ষিত কর্মীদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। এমনকি এক রোগীর চিকিৎসা সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগও তোলা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও বলেন, বিএএমএস, বিএইচএমএসের শিক্ষার্থী এবং ওয়ার্ড বয়দের দিয়ে চিকিৎসা পরিষেবা পরিচালনা করা হলে তা নিয়মবহির্ভূত এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। ফলে সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News