HomeScrollনিম্নচাপ সরে গেলেও স্বস্তি নেই, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস
Weather Update

নিম্নচাপ সরে গেলেও স্বস্তি নেই, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টির দাপট

কলকাতা: গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে (Rain Forecast)। তবে সপ্তাহান্তের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে (Kolkata Weather)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শহরের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও খবর : ডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে পা

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের মতে, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ফলে শহরের নিচু এলাকায় জল জমা এবং ব্যস্ত সময়ে যানজটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও বিরতিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News