Sunday, April 5, 2026
HomeScroll‘কিসের আন্ডারস্ট্যান্ডিং?’ ভোটের মুখে বাংলার অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো নিয়ে তোপ মমতার
Mamata Banerjee

‘কিসের আন্ডারস্ট্যান্ডিং?’ ভোটের মুখে বাংলার অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো নিয়ে তোপ মমতার

সামশেরগঞ্জের সভা থেকে কড়া বার্তা মমতার

মুর্শিদাবাদ: শিয়রে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026), আর তার আগে মুর্শিদাবাদে (Murshidabad) প্রচারে ঝড় তুললেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সামশেরগঞ্জের (Samsergunge) কৃষক বাজার মাঠে জনসভা থেকে দলীয় কর্মী ও নেতৃত্বের উদ্দেশে একাধিক বার্তা দিলেন তিনি। স্পষ্ট করে জানালেন, “যে কাজ করবে, যে মানুষের সঙ্গে থাকবে, সেই টিকিট পাবে।” একইসঙ্গে ইঙ্গিত দিলেন, কিছু ক্ষেত্রে বয়সও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচ্য হতে পারে।

সামশেরগঞ্জ ও ফরাক্কা কেন্দ্রের প্রার্থী মহম্মদ নূর আলম এবং মহম্মদ আমিরুল ইসলামের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব। কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “সম্মানের সঙ্গে যাঁরা দল করবেন, তাঁদের সেই সম্মান ফিরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ১০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস

ফরাক্কা কেন্দ্র ঘিরে দলীয় অসন্তোষের ইঙ্গিতও দেন তিনি। নাম না করে এক বিদ্রোহী প্রার্থীর উদ্দেশে বলেন, “যাঁকে টিকিট দেওয়া হয়নি, তিনি নাকি দাঁড়িয়েছেন। দলের স্বার্থে নাম তুলে নেওয়ার আবেদন করছি। না হলে সাসপেন্ড করা হবে।” দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। অভিযোগ করেন, বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি ভোট কাটার রাজনীতি নিয়েও সরব হন তিনি। বলেন, “কে কাকে ভয় দেখাচ্ছে, সব জানি।”

ইভিএম নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, “২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে, যাতে কোনও ভাবে মেশিন বদলানো না যায়।” পাশাপাশি ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “২৯৪টি কেন্দ্রেই আমি প্রার্থী। ধর্ম-নাম ভুলে জোড়াফুলে ভোট দিন।” নির্বাচনের আগে এই সভা থেকেই সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি কড়া শৃঙ্খলার বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto