বীরভূম: সোমবার নির্বাচনী প্রচারে বীরভূমের (Mamata in Birbhum Election Campaign) সিউড়ি থেকে ‘উত্তরপ্রদেশের বুলডোজার কালচার, মোদির মন কি বাত থেকে বিজেপির চাকরির প্রতিশ্রুতি নিয়ে বিঁধলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।সোমবার বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় কর্মসূচি রয়েছে তাঁর। প্রথম সভাটি রয়েছে বীরভূমের সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে। সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, "উজ্জ্বল প্রার্থী নয় এখানে। প্রার্থী আমি। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমি প্রার্থী। মোদিজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। দেশের প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী? বলে দিন। আপনি তো বাংলায় বহিরাগত।"
সিউড়ি থেকে আসন সংখ্যা বেঁধে দিলেন মমতা। ২০২৬ সালে আমরা ২২৬টার বেশি আসন পাবো। দিল্লির ফোর্স দিয়ে বাংলাকে দখল করা যাবে না।
ভোটের আগে সিউড়ির সভায় বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'মহম্মদবাজার-দুবরাজপুরে হচ্ছে বিশ্বের ২ নম্বর বড় প্রকল্প।যেখানে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। সেখানে লক্ষাধিক মানুষের চাকরি হবে। ময়ূরেশ্বর কটন মিলের জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে।'
বীরভূমের সভা থেকে নাম না করে অমিত শাহ-শুভেন্দুকে নিশানা করলেন মমতা। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছো? তোমার নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? কত টাকা যায় দিল্লি? সৌজন্যের খাতিরে আর বলছি না। ইশারাই কাফি... বুঝে নাও। যারা বাংলায় কথা বললে মারো, তারা কী ভাবে ভোট চাও এখানে? বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআরকে ‘বিগ স্ক্যাম’ বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, এত বড় জুমলা এর আগে হয়নি। ভোটার কাটার ষড়যন্ত্র। কেউ বিজেপিকে ভোট দেবেন না।

মনোনয়নের সময় ৪ ঘণ্টা স্ক্রুটিনি করে আমাকে জ্বালিয়েছে! আমি ছেড়ে দেব এদের?আপনারা ছাড়লেও আমি ছাড়ব না এদের। সিউড়ি থেকে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার।

মোদিবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল। আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমদের প্রশ্ন? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এ সব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে করো না।
সিউড়িতে ভোটপ্রচার ফের বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। কালো টাকা নিয়ে সতর্কবার্তা মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, “SIR-এর পর NRC করার ছক কষছে বিজেপি। বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই।” নাম বাদ নিয়েও কমিশনকে নিশানা মমতার।

বাচ্চাদের সঙ্গে কথা বলার নাম করে ‘মন কী বাত’-এর নামে বাচ্চাদের মাথা খাচ্ছে। মোদির মন কি বাত কে নিশানা করলেন মমতা। তিনি বলেন, তোমরা ১২ বছর ধরে আমাকে জ্বালাচ্ছো। আগে সিপিএম ছিল। তার পর এরা রোজ মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে।
সিউড়ির জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার। তিনি বলেন, ‘‘কাল একজন বলেছেন, উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কী? আমি বুলডোজার-রাজনীতিতে বিশ্বাস করি না। ভালবাসার নীতিতে বিশ্বাস করি।’’

‘‘আগের বার নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। আমরা ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না। সিউড়িতে বললেন মমতা। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিচ্ছে। আমি ভিডিও দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে। কখনও এক হাজার টাকা দিয়েছো?’’







