Sunday, May 17, 2026
HomeScrollদেখা মিলল না ‘মিঠুন দা’-র, সাহসপুরে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা
Bankura

দেখা মিলল না ‘মিঠুন দা’-র, সাহসপুরে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা

শেষ পর্যন্ত কি দেখা মিলল না ‘মিঠুন দা’-র?

বাঁকুড়া: ভোটের মুখে প্রচারে এসে প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত দেখা দিল না ‘মিঠুন দা’-র। বাঁকুড়ার (Bankura) ইন্দাসে (Indus) বিজেপি (BJP) প্রার্থীর সমর্থনে প্রচারে এসে সাহসপুর বাজারে না নামায় ক্ষোভ ছড়াল কর্মী-সমর্থক থেকে অভিনেতার অনুরাগীদের মধ্যে।

সোমবার ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার হয়ে প্রচারে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কর্মসূচি অনুযায়ী, আকুই ও সাহসপুর—দু’টি জায়গাতেই তাঁর রোড শো করার কথা ছিল। প্রথমে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নামার পর সেখান থেকেই হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নেন তিনি। বিজেপি প্রার্থীকে পাশে নিয়েই আকুই এলাকায় জনসংযোগ সারেন।

আরও পড়ুন: “দিদি-ভাইপোর গুন্ডাদের জেলে ভরা হবে” নির্বাচনী প্রচারে বিস্ফোরক শাহ

কিন্তু এরপর সাহসপুরে পৌঁছেও গাড়ি থেকে নামেননি মিঠুন। অভিযোগ, হুডখোলা গাড়িতে সেখানে প্রচার না করেই ফিরে যান তিনি। অথচ সাহসপুর বাজারে সকাল থেকেই হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন তাঁকে এক ঝলক দেখার আশায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ‘মিঠুন দর্শন’ না হওয়ায় হতাশা ছড়ায় ভিড়ের মধ্যে। এক কর্মীর ক্ষোভ, “গাড়ি থেকে না নামলে আসারই বা কী দরকার ছিল!”

ঘটনার পর সমালোচনার মুখে সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা। তাঁর দাবি, “মিঠুন দার বয়স হয়েছে, শরীরও ভাল নেই। এই গরমে হাঁটা সম্ভব হয়নি বলেই সাহসপুরে নামা যায়নি।” তিনি জানান, আকুইয়ে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেছেন মিঠুন এবং সাহসপুর পর্যন্ত গিয়েও পরিস্থিতির কারণে নামতে পারেননি। তবে তাতে ক্ষোভ কমেনি সমর্থকদের একাংশের। নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয় স্তরে বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot