Sunday, April 5, 2026
HomeBig newsসামশেরগঞ্জের জনসভা থেকে বিরাট বার্তা মমতার, দেখুন লাইভ
Mamata Banerjee

সামশেরগঞ্জের জনসভা থেকে বিরাট বার্তা মমতার, দেখুন লাইভ

'বাংলার স্বার্থে বিজেপির কাছে বিক্রি হবেন না' হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

ওয়েবডেস্ক-   বাংলায় ভোট (West Bengal Assembly Election 2026)  পুজো ঘিরে উন্মাদনা। উত্তর থেকে দক্ষিণে দাপিয়ে ভোট প্রচার সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই উত্তরবঙ্গকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। আজ কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে আজ মুর্শিবাদাবাদের সামশেরগঞ্জ (Shamserganj) থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে বাংলায় একাধিক থানার ওসিকে সরানো হয়েছে, কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। আজ এই সামশেরগঞ্জের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার কাজ থমকে দিতে অফিসার বদলি। সেইসঙ্গে তিনি বাংলার মানুষের উদ্দেশে বলেন,  ইভিএম মেশিনে গোলমাল করতে পারে বিজেপি।  ভোট দেওয়ার আগে ইভিএম ভালো করে চেক করে নেবেন। কোন কোনও চিপ ইভিএম ঢোকানো হছে কিনা দেখে নেবেন। বাংলার স্বার্থে বিজেপির কাছে বিক্রি হবেন না। ভোট কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করবে বিজেপি। ২৪ ঘণ্টা বুথ পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, নির্বাচন টা রাজনৈতিক যুদ্ধ। যারা আপনাদের অপমান করেছে আপনারা তাদের বদলা নেবেন না আপনারা? বিজেপি ভোটের আগে টাকা, আর ভোটে পরে বুলডোজার। মা বোন বিরোধী দল হল বিজেপি। এসআইআর নিয়ে বিজেপি ষড়যন্ত্র করছে। স্ক্রুটিনির দিন আইনজীবীদের নিয়ে যাবে।

এদিকে শনিবার টিকিট না পেয়ে ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর মহকুমা শাসক দফতর কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। তাই সেই জায়গায় মনিরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। এইদিন সামশেরগঞ্জের মঞ্চ থেকে নাম না করে মমতার  হুঁশিয়ারি, যে দলকে অসম্মান করে, তাদের দলে প্রয়োজন নেই।

আরও পড়ুন-  সোনা পাপ্পু কাণ্ড! কসবা থানার ওসি সাসপেন্ড

রবিবাসরীয় প্রচারে মুর্শিবাদাবাদে দুটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে প্রথম জনসভাটি সামশেরগঞ্জে। সভাস্থল সামশেরগঞ্জ এগ্রিকালচার ডিরেক্টরেট ফিল্ড। তৃণমূল প্রার্থী মহ নূর আলম মহম্মদ নূর আলম ও মহম্মদ আমিরুল ইসলামের সমর্থনে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিয়াগঞ্জে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাওনি সিংহ রায়ের সমর্থনে জনসভা করবেন মমতা। সেখান থেকে চলে যাবেন বহরমপুরে। দুপুর সাড়ে তিনটে নাগাদ গির্জার মোড় থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর পদযাত্রা,  সেই প্রচার চলবে খাগড়া চৌরাস্তা মোর নেতাজি স্ট্যাচু পর্যন্ত। প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারের জনসংযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto