Monday, June 8, 2026
HomeScrollতৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতেই কী হল?...
Basirhat

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতেই কী হল? দেখুন বড় খবর

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সামনে এল দুর্নীতি, স্বজনপোষণ ও কাজ না করার অভিযোগ

উত্তর ২৪ পরগনা: বসিরহাট (Basirhat) মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক টানাপোড়েন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের প্রধানের (Panchayat Pradhan) বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও কাজ না করার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধীরা। উল্লেখযোগ্যভাবে, এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে বিজেপি (BJP), কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং তৃণমূলের একাংশ একজোট হওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ২১ আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির উপপ্রধান লাবনী প্রামাণিক প্রশাসনিক আধিকারিকের কাছে পঞ্চায়েত বোর্ড ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমান প্রধান গত এক বছর ধরে কার্যত কোনও উন্নয়নমূলক কাজ করেননি। পাশাপাশি দুর্নীতি, স্বজনপোষণ এবং সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করার মতো একাধিক অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি রেশন কার্ড! রাজ্য সড়ক অবরোধ বিজেপির, কী বলল পুলিশ?

লাবনী প্রামাণিক দাবি করেন, বর্তমান প্রধান আগে সিপিএমের সদস্য ছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়ে প্রধানের দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই পঞ্চায়েতে স্বচ্ছতা ও উন্নয়নের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, “মানুষের স্বার্থে এবং স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই আমরা একত্রিত হয়েছি। ২১ জন সদস্যের মধ্যে ১২ জন একজোট হয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছি, যাতে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পান।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত অফিস চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়। গোটা পঞ্চায়েত এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188