Sunday, June 7, 2026
HomeScrollসময়ের আগেই বর্ষা, দেশে কবে ঢুকছে, দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস
Monsoon Forecast 2026

সময়ের আগেই বর্ষা, দেশে কবে ঢুকছে, দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা?

কলকাতা: চলতি বছর সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা (Monsoon Forecast 2026)। ভারতের মূল ভূখণ্ড কেরলে ২৬ মে ঢুকে যেতে পারে বর্ষা। অন্যদিকে জৈষ্ঠ্যে চাঁদিফাটা রোদে জ্বলছে বঙ্গবাসী। সকাল থেকেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ- দক্ষিণবঙ্গে (South Bengal Heatwave) একাধিক জেলাবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। তবে শুধু বাংলা নয়, সূর্যের তাপে মোটামুটি পুড়ছে ভারতের একটা বড় অংশ। এবছর ১৬ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকেছিল বর্ষা ৷ আগামী ৩-৪ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশে ঢুকে পড়বে। অগ্রগতি হতে পারে কোমোরিন এলাকাতে। দক্ষিণপূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি এলাকা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকাতে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

উত্তরপ্রদেশের বান্দায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল দেশের সবথেকে উষ্ণতম স্থান। ও দিকে দিল্লিতেও ৪৪-৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। যার ফলে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) রাজধানীতে বারবার তাপপ্রবাহের সতর্কতা জারি করছে। একইভাবে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশও তীব্র গরমে পুড়ছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম বাতাস এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আর এমন পরিস্থিতিতে সকলেরই প্রশ্ন, ঠিক কবে আসবে বর্ষা? হাওয়া অফিস সূত্রের খবর, ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যা দেশের প্রায় ৭০ শতাংশ বার্ষিক বৃষ্টিপাত নিয়ে আসে, তা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় এক সপ্তাহ আগেই প্রবেশ করছে। আরও নির্দিষ্ট করে বললে, ২৬ মে নাগাদ কেরল উপকূলে পৌঁছাতে পারে বর্ষা। আর মৌসমি বায়ু দেশে প্রবেশের স্বাভাবিক সময় হল ১ জুন।কেরলে বর্ষার আগাম আগমন মানেই যে সারা দেশে দ্রুত বা বেশি বৃষ্টি হবে, এমনটা বলা যায় না।

আরও পড়ুন:আরজি কর মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের! তিন সদস্যের তদন্তকারী দল গঠন করে কী বলল আদালত? দেখুন বড় খবর

পশ্চিমবঙ্গে বর্ষা সাধারণত উত্তর-পূর্ব ভারতের দিক দিয়ে প্রবেশ করে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে ৫ জুনের কাছাকাছি সময় লাগে এবং দক্ষিণবঙ্গে বর্ষার প্রথম বৃষ্টি পৌঁছাতে প্রায় ১০ জুন পর্যন্ত সময় গড়ায়।বাংলায় বর্ষা প্রবেশ না করলেও উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির আরও একটা স্পেল চলবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং মেঘলা আকাশের সম্ভাবনা। পরিষ্কার আকাশ হলে রোদের তেজ তীব্র হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini