Friday, June 12, 2026
HomeScrollতৃণমূলের পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি রেশন কার্ড! রাজ্য সড়ক অবরোধ বিজেপির, কী...
Purba Medinipur

তৃণমূলের পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি রেশন কার্ড! রাজ্য সড়ক অবরোধ বিজেপির, কী বলল পুলিশ?

সাধারণ মানুষের রেশন কার্ড মজুত রেখে দুর্নীতির করত তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, অভিযোগ বিজেপির

পূর্ব মেদিনীপুর: তৃণমূল কংগ্রেসের (TMC) একটি দলীয় কার্যালয় (Party Office) থেকে বিপুল সংখ্যক রেশন কার্ড (Ration Card) উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকে (Tamluk)। অভিযোগ, বুড়ারি এলাকার ওই দলীয় কার্যালয় থেকে প্রায় সাড়ে ৩৫০টি রেশন কার্ড উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলে তমলুক-মেছেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ তারিখ বুড়ারি সংলগ্ন ওই তৃণমূল কার্যালয় দখল করেছিল বিজেপি। দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বাইরে গেরুয়া রংও করা হয়। তবে পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজেপি কর্মীরা অফিসের দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বুধবার তৃণমূল কর্মীদের হাতে কার্যালয়ের দায়িত্ব ফিরিয়ে দিতে গিয়ে বিজেপি কর্মীরা ভিতরে স্তূপ করে রাখা বিপুল সংখ্যক রেশন কার্ড দেখতে পান বলে দাবি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। উদ্ধার হওয়া রেশন কার্ডগুলি রাস্তায় এনে ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। অভিযোগ তোলা হয়, সাধারণ মানুষের রেশন কার্ড দলীয় কার্যালয়ে মজুত রেখে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন: বিজয় মিছিলে গরহাজির দায়িত্বে থাকা নেতা-কর্মীরা! ভাঙড়ে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

বিক্ষোভের জেরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে তমলুক-মেছেদা রাজ্য সড়ক। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয়। পরবর্তীতে খাদ্য দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া রেশন কার্ডগুলি নিজেদের হেফাজতে নেন। পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। তবে কীভাবে এত সংখ্যক রেশন কার্ড একটি দলীয় কার্যালয়ে এল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিজেপি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d